জাতীয় ডেস্ক | শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | ১৮০ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহীত ছবি
কাতারে অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়েছেন।
শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা শনিবার (০৪ মার্চ) বেলা ১১টায় একটি ভিভিআইপি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন। দোহায় স্থানীয় সময় দুপুর আড়াইটায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।
সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠকের কথা রয়েছে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির সাথেও। আলোচনায় গুরুত্ব পাবে জ্বালানি খাতে সহযোগীতাসহ দ্বিপক্ষীয় নানা ইস্যু।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আগামী মঙ্গলবার (০৮ মার্চ) ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।