শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কান ভালো রাখতে যেসব অভ্যাস এড়িয়ে চলা জরুরি

স্বাস্থ্য ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কান ভালো রাখতে যেসব অভ্যাস এড়িয়ে চলা জরুরি

সংগৃহীত ছবি

কেউ জন্ম থেকেই শ্রবণশক্তির সমস্যায় ভোগেন, কারও সমস্যার সূত্রপাত পরবর্তী জীবনে। কেউ একেবারেই কানে শোনেন না, কেউ হয়তো আংশিক শোনেন। জন্ম থেকে শুনতে না পেলে কথাও শিখতে পারা যায় না, নিজের মত প্রকাশ করা কঠিন হয়ে দাঁড়ায়।

তাই কান ভালো রাখতে কয়েকটি অভ্যাস এড়িয়ে চলা জরুরি।

• কানে তেল দেওয়া ভালো, অনেকেই তা বিশ্বাস করেন। কিন্তু চিকিৎসকদের মতে, এই অভ্যাসের ফলে শ্রবণযন্ত্রটি ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেকে আবার কানের ময়লা পরিষ্কার করার জন্যও কাঠি, বাড্‌স বা সেফটি পিনও ব্যবহার করেন। এসবের কারণে কানের ক্ষতি হতে পারে।

• কান ভালো রাখতে গেলে সব চেয়ে আগে যা করতে হবে তা হলো পরিচ্ছন্নতা বজায় রাখা। নিজের ব্যবহার করা ইয়ার প্লাগ, হেডফোন অন্য কাউকে ব্যবহার করতে না দেওয়াই ভালো। উল্টো দিক থেকে আবার অন্যের ব্যবহার করা কোনও জিনিসও কিন্তু ব্যবহার করা যাবে না।

• গোসলের সময় কানে পানি যেতেই পারে। সেই পানি দ্রুত বের না করলে তা থেকে সংক্রমণ হতে পারে। তাই কান যাতে সব সময়ে শুকনো থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

• সারা ক্ষণ কানে হেডফোন দিয়ে গান শোনার অভ্যাসও কিন্তু কানের ক্ষতি করে। এমনিতে যে কোনো আওয়াজের ক্ষেত্রে সর্বোচ্চ ৬৪ ডেসিবেলের মাত্রা বেঁধে দেওয়া থাকলেও হেডফোনের তেমন কোনো বিধি-নিষেধ নেই। কিন্তু তীক্ষ্ম যে কোনো আওয়াজই যে কানের ক্ষতি করে, তেমনটাই মত চিকিৎসকেদের।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office