শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কোহলির দলে খেলতে চান পাকিস্তানি ব্যাটার

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ১০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোহলির দলে খেলতে চান পাকিস্তানি ব্যাটার

সংগৃহীত ছবি

পাকিস্তানের উদীয়মান ক্রিকেটার সায়েম আইয়ুব। এরই মধ্যে জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছে। খেলেছেন ৩টি ম্যাচ। ২০ বছর বয়সী করাচির এই ব্যাটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাবর আজমের সঙ্গে খেলেছেন পেশোয়ার জালমিতে।

এবার তার স্বপ্ন বিশ্বের আরেক সেরা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে খেলার এবং সেটা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। হ্যাঁ, অসম্ভব মনে হলেও এই স্বপ্ন বুকে পুষে আছেন সায়েম আইয়ুব।

একটি পডকাস্টে সেই স্বপ্নের কথা জানিয়ে আইয়ুব বলেন, ‘আমি যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলতে পারতাম! আমি আইপিএল নিয়মিতই দেখি। আমি তাদের কিট পছন্দ করি এবং বিরাট কোহলির খেলাও।’

তরুণ এই ব্যাটার যোগ করেন, ‘বিরাট (কোহলি) ভাইয়ের ইয়ংস্টার থেকে কিংবদন্তি হয়ে উঠার জার্নিটা আমার প্রেরণা। তিনি বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেট।’

পিএসএলে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে ওপেন করেছেন আইয়ুব। সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, ‘আমার ইচ্ছে ছিল বাবর ভাইয়ের সঙ্গে ব্যাট করা। যখন আমি পিএসএলে লাহোর কালান্দার্সের বিপক্ষে ফিফটি করি, বাবর ভাই আমার অনেক প্রশংসা করেছেন। আমরা একসঙ্গে ওপেন করেছি এবং তার সামনে আমি ফিফটি করেছি।’

আইয়ুব যোগ করেন, ‘একটা ছবি দেখবেন আমি ব্যাট উঁচিয়ে ধরেছি এবং বাবর ভাই আমাকে অভিনন্দন জানাচ্ছেন। আমি সেই ছবিটা সেভ করে রেখেছি এবং এখনও এটা দেখি। এটা আমাকে অনুপ্রেরণা দেয়, আমার আত্মবিশ্বাস বাড়ায়। মাঝেমধ্যে আমার চোখে পানি চলে আসে, আমি বিশ্বের এক নম্বর ব্যাটারের পাশে দাঁড়িয়েছি এবং ফিফটি করেছি।’

পিএসএলের সবশেষ মৌসুমে ১২ ম্যাচে সায়েম আইয়ুব ৩৪১ রান করেছেন। তার স্ট্রাইকরেটও ছিল ঈর্ষণীয়, ১৬৫.৫৩।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office