শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ক্যারিবীয়দের ৩০০–এর নিচে আটকাতে চান জায়েদ

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের প্রথম দিনটা ৫ উইকেটে ২২৩ রান তুলে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করা ক্যারিবীয় ব্যাটসম্যান এনক্রুমা বোনার বলেছেন, তাঁদের চাওয়া ৩৫০ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ রানের মধ্যেই বেঁধে ফেলতে চান বাংলাদেশের মিডিয়াম পেসার আবু জায়েদ। প্রথম দিনের খেলা শেষে এমন প্রত্যাশার কথায় জানিয়েছেন ২ উইকেট নেওয়া এই পেসার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ খেলা হয়েছে পুরো ৯০ ওভার। মিরপুরে কোনো টেস্টের প্রথম এক দিনে এর চেয়ে কম রান কখনো হয়নি। ওয়েস্ট ইন্ডিজ যেমন ভালো করতে পারেনি, বাংলাদেশও নিতে পেরেছে মাত্র ৫ উইকেট।

জায়েদ মনে করেন, প্রথম দিন শেষে সাম্যাবস্থায় আছে ম্যাচ। তবে নিজেদের এগিয়ে নিতে ক্যারিবীয়দের ৩০০ রানের নিচেই আটকাতে চান জায়েদ, ‘আপনি যদি স্কোরকার্ড দেখেন, ৯০ ওভারে ২২৩ করেছে এই উইকেটে। ম্যাচ এখন ৫০-৫০ দুই দলের জন্যই। অবশ্যই আমাদের টেস্ট জেতা প্রয়োজন। আমি মনে করি ওদের ২৭০ থেকে ৩০০–এর মধ্যে আউট করা উচিত।’

আজকের ম্যাচ দিয়ে প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন জায়েদ। ১৮ ওভার বল করে ৪৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তুলনামূলক বিবেচনা করলে তাঁকে সফলই বলতে হবে। এর জন্য সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন জায়েদ, ‘এ জন্য ধন্যবাদ জানাব সৌরভ ভাই (মুমিনুল হক) ও শান্তকে (নাজমুল হোসেন)। কারণ, ওরা বল খুব ভালো মেনটেইন (যত্নআত্তি) করেছে। বল যে চকচকে রইল তাতে আমাদের স্পিনাররাও বড় কারণ।’

আমার পেসটা একটু কম। আমি যখন বোলিং করি, তখন আমার মাথায় থাকে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে আমাকে ভালো লেংথ এবং ভালো লাইনে বোলিং করতে হবে।
আবু জায়েদ, বাংলাদেশের পেসার
তবে মিরপুরের উইকেট থেকে খুব একটা সাহায্য পাওয়া যায়নি বলে জানালেন জায়েদ, ‘যে রকম আশা করেছিলাম, ও রকম ছিল না। উইকেট এখনো ফ্ল্যাট আছে। আমার কাছে মনে হয় আমরা যে রকম আশা করেছিলাম, উইকেট ওই রকম না। আরও সময় লাগবে উইকেটে টার্ন পেতে এবং আমরা যেটা আশা করছি তা পেতে।’

উইকেট থেকে সুবিধা না পেলেও জায়েদ কার্যকারিতা দেখিয়েছেন নিজগুণে। আজ তাঁর বোলিংয়ের লাইন-লেংথ ভালো ছিল। সেদিকেই নজর রেখেছিলেন বলে জানান জায়েদ, ‘আমার পেসটা একটু কম। আমি যখন বোলিং করি, তখন আমার মাথায় থাকে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে আমাকে ভালো লেংথ এবং ভালো লাইনে বোলিং করতে হবে। এ ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো সুযোগ নেই। আমি এটাই মাথার মধ্যে রেখে বোলিং করি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office