শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

গত দুই বছরে পাত্র খোঁজার সময় পাইনি : সায়ন্তিকা

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গত দুই বছরে পাত্র খোঁজার সময় পাইনি : সায়ন্তিকা

সংগৃহীত ছবি

কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা মুখার্জী। বিয়ে নিয়ে প্রায় সময়েই আলোচনায় থাকেন তিনি। কবে বিয়ে করছেন তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনা জানিয়েছেন অভিনেত্রী।

সায়ন্তিকা বলেন, নিজেকে একটু বিশ্রাম দিচ্ছেন তিনি। আর বিয়ে নিয়ে চিন্তা করার সময় নেই তার।

তিনি আরও বলেন, আমি গত দুই বছরে পাত্র খোঁজার সময় পাইনি। তাই বিয়ে যদি করি, সবাইকে জানিয়ে করব। লুকোচুরিতে বিশ্বাসী নই। অনেকেই তো অনেক কিছু রটান।

যদিও সম্প্রতি অভিনেতা জায়েদ খানের সঙ্গে তার নাম জুড়ে জল্পনা চলছে। এ নিয়ে অনেকটা বিরক্ত হয়ে সায়ন্তিকা বলেন, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। একসঙ্গে কাজ করেছি। কিন্তু কিছু লোক এ সব খবর রটাচ্ছেন। আমি কান দিই না। বিয়ে করলে সবাই জানতে পারবেন।

অভিনেত্রী বলেন, আমি নিজের ওপর একটু সদয় হয়েছি। আসলে গত দুই বছর বিশ্রাম হয়নি সেভাবে। কলকাতা-বাঁকুড়া যাতায়াত করতাম। একটা সময় মনে হচ্ছিল, এই চার চাকার গাড়িতেই জীবন কেটে যাবে। এই দুই বছরে আমার শরীরের ওপর দিয়ে খুব ধকল গিয়েছে। তাই এখন একটু নিজের যত্ন নিচ্ছি। নিজের শরীর, স্বাস্থ্য ও ত্বকের যত্ন নিচ্ছি।

তিনি আরও বলেন, গত ২ বছর আমি রাজনীতিতে বেশি মনোযোগ দিয়েছিলাম। তাই সিনেমার দিকে কম সময় দেওয়া হচ্ছিল। আসলে, আমি তো রাজনীতি শিখে আসিনি। সবটা বুঝে নিতে সময় লাগছিল, আর কি! তাছাড়া, একটা লক্ষ্য নিয়েও এগোচ্ছিলাম। যার কারণে খাটাখাটুনি করেছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office