শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ: ২০ কারখানায় ছুটি

গুচ্ছে থাকতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতির নির্দেশ

শিক্ষা ডেস্ক   |   শনিবার, ১৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুচ্ছে থাকতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতির নির্দেশ

সংগৃহীত ছবি

গুচ্ছ পদ্ধতি চালু হওয়ার ২ বছরের মধ্যে জগন্নাথ, কুমিল্লা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছে। এমন অনিশ্চয়তার মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

শনিবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব প্রদান করা হলো।

একইসঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে ইউজিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি নিয়ে রাষ্ট্রপতির এমন নির্দেশনার আগে ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ প্রক্রিয়া থেকে তিনটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার কথা জানিয়ে দেয়। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় নিজেদের পদ্ধতিতে ভর্তি নিতে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, গেল বছর যারা গুচ্ছে ছিল তাদের এবারও গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মধ্যেই থাকতে হবে। সেজন্য রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হয়েছে। সবগুলো বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে রাখতে একটি সারমর্ম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এরপরই রাষ্ট্রপতির পক্ষ থেকে নতুন এ নির্দেশনা জানানো হয়।

আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রপতির আদেশ মানতে বাধ্য। তাই বলা যাচ্ছে চলতি শিক্ষাবর্ষে গেল বছরের মতোই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে যারা গুচ্ছ থেকে বের হওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গুচ্ছভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জানিয়েছেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সোমবার (১৭ এপ্রিল) প্রকাশ করা হতে পারে। এবারের ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office