শিরোনাম
রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক

গ্রিনের ফাইফারে চালকের আসনে অস্ট্রেলিয়া

খেলাধূলা ডেস্ক   |   সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

অজি পেসার ক্যামেরুন গ্রিনের বোলিং তোপে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনই গুটিয়ে গেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ১৮৯ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ২৭ রানে ৫ উইকেট নেন গ্রিন। দিন শেষে ১২ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ১ উইকেটে ৪৫ রান করে অস্ট্রেলিয়া। ৯ উইকেট হাতে নিয়ে এখনও ১৪৪ রানে পিছয়ে অজিরা।

মেলবোর্নে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সারেল এরউইকে শিকার করে দক্ষিণ আফ্রিকার ২৯ রানের জুটি ভাঙেন স্কট বোল্যান্ড। সেই থেকে শুরু হয় প্রোটিয়াদের আসা-যাওয়ার মিছিল। ৫৬ রানের মাথায় থিউনিস ডি ব্রুইনকে শিকার করে নিজের প্রথম উইকেট পান গ্রিন। মারনাস লাবুশেনের থ্রোতে অধিনায়ক ডিন এলগার হন রান-আউট।

এলগার ফেরার পরের বলেই আঘাত হানেন মিচেল স্টার্ক। এবার বিদায় নেন টেম্বা বাভুমা। ২৩ ওভারে ৫৮ রানেই চারটি উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। ৬৭ রানের মাথায় খায়া জোন্ডোকেও শিকার করেন স্টার্ক। এলগার ২৬, এরউই ১৮, ব্রুইন ১২, বাভুমা ১ ও জোন্ডো ৫ রান করে সাজঘরে ফেরেন।

তারপরে আবার ম্যাচের নিয়ন্ত্রণ পায় দক্ষিণ আফ্রিকা। কাইল ভারাইনা ও মার্কো ইয়ানসেন প্রোটিয়াদের স্বপ্ন দেখান বড় সংগ্রহের। ২১৯ বলে ১১২ রানের জুটি গড়েন তারা। তারপরের গল্পটা কেবলই গ্রিনের। ভারাইনাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন গ্রিন। ১৭৯ রানে ষষ্ঠ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা ও ১৮৯ রানেই অলআউট হন দলটি। শেষদিকে কাগিসো রাবাদা ও লুঙি এনগিডিকে শিকার করে ১৮ ম্যাচে টেস্ট ক্যারিয়ারে ইনিংসে প্রথমবারের মত ৫ উইকেট নেন গ্রিন। ১০ দশমিক ৪ ওভার বল করে ২৮ খর্চায় ৫ উইকেট নেন তিনি। এছাড়া স্টার্ক ৩৯ রাানে ২ উইকেট নেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ইনিংসের সপ্তম ওভারে প্রথম উইকেট হারায়। ওপেনার ১ রান উসমান খাজাকে আউট করে প্রোটিয়ারদের প্রথম সাফল্য এসে দেন পেসার রাবাদা। দলীয় ২১ রানে খাজার আউটের পর মার্নাস লাবুশেনকে নিয়ে দিনের খেলা শেষ করেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। শততম টেস্ট খেলতে নামা ওয়ার্নার ৩২ ও লাবুশেন ৫ রানে অপরাজিত আছেন।

ব্রিজবেনে হওয়া প্রথম টেস্ট ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office