শিরোনাম
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড়

ঘরের মাঠে ভালো উইকেট চান শান্ত

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘরের মাঠে ভালো উইকেট চান শান্ত

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল করতে হলে ঘরের মাঠে ভালো উইকেট পেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেগা ইভেন্টে অংশ নিতে যাবার আগে বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন শান্ত।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর দক্ষিণ এশিয়ার নয়টি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশ সব আসরে খেলেছে। কিন্তু কখনওই টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট পর্বে খেলতে পারেনি টাইগাররা।

এ বছর রাজনীতির সাথে যুক্ত হওয়া সাকিব আল হাসানের জায়গায় মাত্র ২৫ বছর বয়সে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের সব ফরম্যাটের অধিনায়কত্ব পান শান্ত। টি-টোয়েন্টিতে বড় স্কোর করতে না পারার জন্য ঘরের মাঠের উইকেটকে কাঠগড়ায় তুলেছেন শান্ত।

এএফপিকে শান্ত বলেন, ‘প্রথমত, আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন। কিন্তু এটাই সত্যি আমরা ভালো উইকেটে খুব কম ম্যাচই খেলি।’

বাংলাদেশের উইকেট লো-স্কোরিং হিসেবেই পরিচিত। বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা টপ-অর্ডার ব্যাটারদের মধ্যে শুধুমাত্র তাওহিদ হৃদয়েরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩০-এর উপর স্ট্রাইক রেট আছে।

দলের অন্যান্য ব্যাটারদেরও স্ট্রাইক রেট রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলে জানান শান্ত, ‘ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক-দুই বছর খেলতে থাকি, তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে।’

এ দশকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের মাধ্যমে সংক্ষিপ্ত ভার্সনে উন্নতি করতে শুরু করে বাংলাদেশ।

কিন্তু চলতি সপ্তাহে হিউস্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে হেরে বড়সড় লজ্জা পায় বাংলাদেশ।

শান্ত বলেন, ‘আমরা কয়েকটি সিরিজ জিতেছি এবং বড় দলের বিপক্ষেও জিতেছি। দল আত্মবিশ্বাসী আছে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমরা যে ম্যাচগুলো খেলেছি, বিশ্বকাপে যদি আমরা সেভাবে খেলতে পারি, আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি ও আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো কিছু করা সম্ভব।’

২ জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদের জন্য এটিই শেষ বিশ^কাপ হতে পারে।

এক বছরেরও বেশি সময় পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামেন গত জানুয়ারিতে বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হওয়া ৩৭ বছর বয়সী সাকিব। ৩৮ বছর বয়সী মাহমুুদল্লাহ রিয়াদের সাথে শেষ বিশ্বকাপে জলে উঠতে মরিয়া থাকবেন সাকিব। শান্ত বলেন, ‘অবশ্যই আমি চাই নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে বিশ্বকাপ খেলুক তারা।’

তিনি আরও বলেন, ‘তারা কখন নিজেদের ক্যারিয়ার শেষ করবে এটা তাদেরই সিদ্ধান্ত। একজন অধিনায়ক হিসেবে আমি চাই, তারা দলের সব খেলোয়াড়দের সাথে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করুক।’

বিশ^কাপের মূল পর্বে খেলতে নামার আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংরাদেশ। আজ রাতে ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং পহেলা জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টাইগাররা।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে শান্ত-সাকিবরা। এরপর ১০ জুন দক্ষিণ আফ্রিকার, ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office