শিরোনাম
সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ

চারিদিক থেকে সমালোচনা শুনতে হচ্ছে রাহুলকে

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চারিদিক থেকে সমালোচনা শুনতে হচ্ছে রাহুলকে

সংগৃহীত ছবি

ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার কেএল রাহুলকে প্রথম ম্যাচের পর থেকেই অনেক বেশী সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে রক্ষা করার পরও এই ধরনের বিষয় সত্যিই হতাশাজনক বলে স্বীকার করেছে রাহুল।

গত মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) কুচকির ইনজুরিতে পড়ে প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন রাহুল। গত মাসে এশিয়া কাপের মাধ্যমে তিনি মাঠে ফিরেন। টুর্নামেন্টের শিরোপা জয়ী ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রাহুল।

গতকাল স্টার স্পোর্টসকে রাহুল বলেছেন, ‘আমাকে অনেক বেশী সমালোচনা শুনতে হচ্ছে। প্রতি ম্যাচে আমার পারফরমেন্স নিয়ে প্রত্যেকেই অনেক কথা বলে। আমার সাথেই কেন এটা হয় আমি জানি না। আমি তো ভালই পারফরর্ম করেছি। এ কারনেই বিষয়টি হতাশার।’

এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলতে না পারা রাহুল পরের তিন ইনিংসে ১৬৯ রান সংগ্রহ করেছে। এর মধ্যে ছিল একটি সেঞ্চুরি। ৮৪.৫০ গড়ে তার স্ট্রাইক রেট ছিল ৮৯.৪১।

৩১ বছর বয়সী রাহুল কলেন, ‘আমি জানি ইনজুরির সময় কতটা ব্যাথা আমাকে সহ্য করতে হয়েছে। ফিরে আসার জন্য আমি অনেক কষ্ট করেছি। এরপর আবারো আইপিএলএ ইনজুরিতে পড়ি। ঐ সময় দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়ছে। বিশ^কাপে খেলাও শতভাগ নিশ্চিত ছিলনা। সে কারনেই আমার সময়টা মোটেই সহজ ছিলনা।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ২ রানে ৩ উইকেট পতনের পর রাহুলের অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভর করে ভারত ৬ উইকেটের জয় তুলে নেয়। চতুর্থ উইকেটে বিরাট কোহলির সাথে রাহুল ১৬৫ রানের ম্যাচ জয়ী পার্টনারশীপ উপহার দেন।

ইনজুরির সময়টা তিনি বিশ^কাপে খেলার স্বপ্ন দেখেছেন। আর মনের জোড়েই তিনি নিজেকে ফিট করে তুলেছেন। এ সম্পর্কে রাহুল বলেন, ‘আমি পুরো প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিলাম। সত্যিকার অর্থেই আমি দারুন ইতিবাচক ছিলাম। একটি বিষয় সবসময় আমার মনের মধ্যে ছিল, যেকোন ভাবেই ঘরের মাঠের এই বিশ^কাপে আমাকে খেলতে হবে। প্রতিদিন সকালে এই একটি বিষয় আমি মনে করেছি। সকালে ঘুম থেকে ওঠার পর একটি চিন্তাই মাথার মধ্যে ছিল আমাদের বিশ^কাপ জয় করতে হবে।

এটাই আমার একমাত্র চালিকাশক্তি ছিল। একজন ক্রিকেটারের মনে ঘরের মাঠে বিশ^কাপ খেলার স্বপ্ন সবসময়ই থাকে। আমি সত্যিই দারুন উত্তেজিত।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office