শিরোনাম
সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ

চিকিৎসার জন্য ছেলেকে ভারতে নিয়ে গেলেন পরীমণি

বিনোদন ডেক্স   |   বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চিকিৎসার জন্য ছেলেকে ভারতে নিয়ে গেলেন পরীমণি

সংগৃহীত ছবি

টানা কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পরেও সুস্থ না হওয়ায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির ছেলে পদ্মকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বিকেল ৫টার ফ্লাইটে সন্তানকে নিয়ে কলকাতায় গেছেন পরী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে তিনি বলেন, ‘আজ বিকেলে পরীমণি তার সন্তান পদ্মকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় গেছেন। তাদের সঙ্গে পদ্মর দীপু মামা গেছেন। ভিসা না থাকার কারণে আমি সঙ্গে যেতে পারিনি। তবে বিমানবন্দর পর্যন্ত গিয়েছিলাম।’

পদ্মর শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘পরীমণির পুরো পরিবার তো ফুড পয়জনিংয়ের শিকার হয়েছিল। এ ঘটনার ৭ দিন পরেও এখনও সুস্থ হননি পদ্ম। বাচ্চাটার শরীরে দুইটি ভাইরাস ধরা পড়েছে। সেজন্যই ছেলেকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে গেছেন পরীমণি।’

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ফেসবুকে এক পোস্টে পরী জানান, বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকোভার করলেও পুণ্য (রাজ্য) এখনও হসপিটালাইজড!

বরিশাল থেকে ফিরেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন পরীমণি। এমনটাই পরিকল্পনা করে রেখেছিলেন তিনি। কিন্তু সেই পরিকল্পনাও জলে ভেসে গেছে। এই নায়িকা বললেন, নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল (শনিবার) আমার ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’র প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি।

সবশেষ ভক্তদের সাবধান করে পরী বলেন, ‘শীতকালে সবাই খাবার-দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল।’

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে পরী অভিনীত চলচ্চিত্র ‘কাগজের বউ’। চয়নিকা চৌধুরী পরিচালিত ছবিতে এই নায়িকার নায়ক হিসেবে আছেন ডিএ তায়েব ও মামনুন ইমন। এর মাধ্যমে বছরের প্রথম ছবি হিসেবে পর্দায় পাওয়া যাবে পরীকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office