শিরোনাম
প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহান

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলের চোটে পড়েছিলেন নুরুল হাসান সোহান। চোট গুরুতর হওয়ায় উইকেটরক্ষক এ ব্যাটারকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মিরপুরে সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সোহান নিজেই।

হারারে স্পোর্টস গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচে কিপিংয়ের সময় আঙুলে ব্যথা পান সোহান। হাসান মাহমুদের বল তার তর্জনীতে আঘাত হানে। চোট নিয়ে বাকিটা সময় কিপিং করলেও তার ব্যাটিংয়ে নামা ছিল সংশয়। অবশ্য লিটন-আফিফদের নৈপুণ্যে তাকে আর ব্যাট করতে হয়নি। ম্যাচের পর আঙুলে এক্স-রে করানো হয়। সেখানে তার চিড় ধরা পড়ে।

বাংলাদেশ দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি জানিয়েছিলেন, এ ধরনের ইনজুরি সারতে তিন সপ্তাহের মতো সময়ের প্রয়োজন। তাই শেষ টি-টোয়েন্টি ম্যাচে তার অনুপস্থিতিতে দলে ডাক দেওয়া হয় সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

বৃহস্পতিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিরপুরে এসেছিলেন সোহান। সেখানে সংবাদকর্মীদের সোহান জানান, উন্নত চিকিৎসার জন্য যাবেন সিঙ্গাপুরে। তবে অস্ত্রোপচারের দরকার নেই বলে জানিয়েছেন তিনি। আর আসন্ন এশিয়া কাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সোহান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে, আবার কেউ না। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office