শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছেলের নাম পরিবর্তন নিয়ে যা বললেন পরীমণি

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৯ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছেলের নাম পরিবর্তন নিয়ে যা বললেন পরীমণি

সংগৃহীত ছবি

আগামীকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) এক বছর পূর্ণ হবে চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর। বিশেষ এই দিনকে ঘিরে অসংখ্য পরিকল্পনা রাজ্যর মায়ের। কিন্তু এর মধ্যেই আলোচনায় উঠে আসে ছেলের নাম পরিবর্তনের। ঘনিষ্ঠজনদের বরাতে সংবাদমাধ্যমে নাম পরিবর্তনের বিষয়টি সত্য বলেও খবর প্রকাশিত হয়।

স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে মাস দুয়েক ধরে। একা হাতেই সামলাচ্ছেন ছেলের সবকিছু। সোমবার (৭ আগস্ট) জাজ কর্ণধার আবদুল আজিজ ছোট্ট রাজ্যকে কোলে নিয়ে ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘আমার কোলের পদ্ম ফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্ম ফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশা আল্লাহ।’

ওই পোস্টের মন্তব্যের ঘরে পরীমণি লেখেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এরপর থেকেই গুঞ্জন চাউর হয়, রাজের সঙ্গে সম্পর্কের তিক্ততার জেরেই ছেলের নাম পাল্টে ফেলেছেন পরীমণি। রাজের স্মৃতিচিহ্ন মুছে ফেলে নতুন নামেই ছেলেকে বড় করতে চাইছেন এ চিত্রনায়িকা। কেননা, গত বেশ কয়েকদিন ধরেই ছেলেকে পদ্ম নামেই সম্বোধন করছিলেন পরী। তাই গুঞ্জনের বিষয়টি আরও জোরালো হয়।

এছাড়া সোমবার রাতেই সামাজিকমাধ্যমে তিনি জানান, তার নানার দেওয়া রাজ্যর আরও একটি নাম আছে। যেটি হলো, ‘পুণ্য’। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পরীমণি। জানালেন, ছেলের নাম বদলে ফেলেননি, বরং নামের বহরে যুক্ত হয়েছে নতুন নাম।

পরীমণি বলেন, ‘আমি রাজ্য, পদ্ম, পুণ্য তিনজনেরই মা। তিনটাই আমার সন্তানের নাম। নাম কি মুছে ফেলা যায় নাকি। নাম তো যুক্ত হয়। তাই তো বলা যেতে পারে, দুটি নাম যোগ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি কিন্তু কোথাও বলিনি আমার ছেলের নাম বদলে ফেলেছি। তাই এভাবে না জেনে সন্তানের নাম বদলে ফেলার কথা বলাটা মোটেও ঠিক না। একটু যাচাই-বাছাই করে তো বলা উচিত, নাকি? এটা তো এমন একটা বিষয়, যতই ঘনিষ্ঠ হোক, আমার কাছ থেকে জানা উচিত। যা-ই হোক, আমার ছেলের জন্মদিনের আয়োজন ১০ আগস্ট, এখন এসব নিয়ে ভীষণ ব্যস্ত আছি। ওকে জন্মদিনের আয়োজন ঘিরেই আমার সব ভাবনা।’

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

চলতি বছরের শুরু থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটাই জানান পরীমণি। গত ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমণির দ্বন্দ্ব। এরপর থেকেই আলাদা থাকছেন এই জুটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office