শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় মাসে ১২ হাজার গালি খেয়েছেন রোনালদো

খেলা ডেস্ক   |   বুধবার, ০৩ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

প্রিমিয়ার লিগের গত মৌসুমের প্রথম ছয় মাসে খেলোয়াড়রা প্রায় ৬০ হাজার গালি খেয়েছেন। এর মধ্যে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে বেশি গালি খাওয়ার বা কটুক্তির শিকার হয়েছেন।

অবমাননার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছেন ম্যানইউ’র সেন্ট্রাল ডিফেন্ডার হ্যারি মাগুইরে। এছাড়া রেড ডেলিসদের ফ্রেড, জেসে লিনগার্ড, পল পগবা এবং ডেভিড ডি গিয়া বেশি কটুক্তির শিকার হয়েছেন।

দ্য এলান টার্নিং ইনস্টিটিউট একটি গবেষণা পরিচালিক করেছে। অফকন ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, গত বছরের ১৩ আগস্ট থেকে ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ১০টি প্রিমিয়ার লিগের দলের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ২৩ লাখ মন্তব্য পড়েছে। এর মধ্যে ৬০ হাজার বাজে মন্তব্য।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনালদোর নামে সাড়ে ১২ হাজার গালি পড়েছে। মাগুইরে ৮ হাজার ৯০০ গালির শিকার হয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছেন ইংলিশ ডিফেন্ডার। ফরোয়ার্ড মার্কোস র‌্যাশফোর্ডের ভাগে পড়েছে আড়াই হাজার গালি।

অফকনের পরিচালক কেভিন বাকহার্টস বলেছেন, ‘ফুটবলের মতো সুন্দর খেলার নেতিবাচক দিকটা নিয়ে আমরা গবেষণার মাধ্যমে সামনে এনেছি। ফুটবলে কটুক্তি বা গালির কোন জায়গা নেই। দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারীদের কটুক্তি বা গালি রুখতে নতুন আইন করা জরুরি।’

তিনি মনে করেন, যারা ক্লাবগুলোর সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, তারা সকলেই ফুটবলের বড় ভক্ত। অধিকাংশ ভক্তই ভালো মন্তব্য করেছেন। সেই তুলনায় অন্য ভক্তদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। ফুটবল রক্ষায় ভক্তদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান করেছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office