শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ‍দুই পরিবর্তন

খেলা ডেস্ক   |   রবিবার, ৩১ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচেও টস হেরেছেন অধিনায়ক নুরুল হাসান। দ্বিতীয় ম্যাচেও শুরুতে বোলিং করতে হবে তাদের। এর আগে প্রথম ম্যাচে টস হেরে শুরুতে বোলিং করে হারের স্বাদ পায় বাংলাদেশ।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এসেছে। স্পিন আক্রমণে নাসুম আহমেদের জায়গায় স্পিন অলরাউন্ডার শেখ মাহেদিকে নেওয়া হয়েছে। পেস আক্রমণে দলে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে। বাদ পড়েছেন তাসকিন আহমেদ।

প্রথম টি-২০ ম্যাচে তাসকিন ৪ ওভার হাত ঘুরিয়ে ৪২ রান খরচ করেছিলেন। স্পিনার নাসুম ৪ ওভারে দিয়েছিলেন ৩৮ রান। জিম্বাবুয়ে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ: মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, নাজমুল শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, ক্রেগ আরভিন, ওয়েলসি মেধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, লুক জনজি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা, তানাকা চিভাঙ্গা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office