শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড তানজিমের

খেলা ডেস্ক   |   সোমবার, ১৭ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড তানজিমের

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব।

আজ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ৪ ওভার বল করে ২১টি ডট বল করেন তানজিম। বিশ্বকাপের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড। এর আগে এক ইনিংসে নয়জন বোলারের ২০টি ডট বল দেওয়ার নজির গড়েছিলেন। এরমধ্যে এবারের বিশ^কাপেই সাতজন ইনিংসে ২০টি ডট বল করেন।

নেপালের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ২০টি ডট বল করেছেন মুস্তাফিজুর রহমানও।

বাংলাদেশ-নেপাল ম্যাচে কোন দলই পুরো ২০ ওভার খেলতে পারেনি। বাংলাদেশ ১৯ দশমিক ৩ ওভারে ১০৬ এবং নেপাল ১৯ দশমিক ২ ওভারে ৮৫ রানে অলআউট হয়। বিশ^কাপের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার একই ম্যাচে দু’দল অলআউট হলো। এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়া-পাকিস্তান এবং ২০১৪ সালে শ্রীলংকা-নিউজিল্যান্ড একই ম্যাচে অলআউট হয়েছিলো।

নেপালের বিপক্ষে ৪ ওভার করে বোলিং করে ৭ রান করে দেন তানজিম ও মুস্তাফিজ। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে বল হাতে সবচেয়ে কম রান দেওয়ার ক্ষেত্রে যৌথভাবে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন তানজিম ও মুস্তাফিজ। এর আগে গত ২৫ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪ ওভারে ৭ রানে ১ উইকেট নিয়েছিলন স্পিনার রিশাদ হোসেন। ফলে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে মিত্যব্যয়ী বোলার এখন রিশাদ, তানজিম ও মুস্তাফিজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office