শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

টি-টোয়েন্টিতে পোলার্ডের নতুন ইতিহাস

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

১০০ বা ২০০ নয়, প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন উইন্ডিজ অলরাউন্ডার কাইরন পোলার্ড। ইংল্যান্ডে দ্যা হান্ড্রেড-এ লন্ডন স্পিরিটের হয়ে ম্যাচ দিয়ে সোমবার এই সীমানায় পা রাখেন পোলার্ড। ১০০ বলের ক্রিকেটের আসর হলেও এই সংস্করণকে রেকর্ড বই ও পরিসংখ্যানে টি-টোয়েন্টি বলেই বিবেচনা করা হয়।

মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখলেন তিনি দুর্দান্ত এক ক্যামিও ইনিংস খেলে। লর্ডসে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলেন ১১ বল। তাতেই ৪ ছক্কায় ৩০০ স্ট্রাইক রেটে করেন অপরাজিত ৩৪ রান। পোলার্ডের দল লন্ডন স্পিরিট ৬ উইকেটে ১৬০ রান সংগ্রহ করেছিল। জবাবে ১০৮ রানে গুটিয়ে যায় ম্যানচেস্টার অরিজিনালসের দল।

ম্যাচ খেলার দিক থেকে আপাতত পোলার্ডের ধারেকাছে নেই কেউ। সাড়ে ৫শ ম্যাচও খেলতে পারেননি আর কেউ। পোলার্ডের বন্ধু ডোয়াইন ব্রাভো ৫৪৩ ম্যাচ নিয়ে আছেন এই রেকর্ডের দুইয়ে।

টি-টোয়েন্টিতে চমৎকার রেকর্ড আছে পোলার্ডের। ৬০০ ম্যাচ খেলে ৩১.৩৪ গড়ে করেছেন ১১৭২৩ রান। তার সেরা স্কোর ১০৪। ওই একটিই সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি ৫৬টি। এছাড়াও তিনি ৭৮০ টিরও বেশি ছক্কা মেরেছেন পোলার্ড। একই সময়ে, এই ফাস্ট বোলার ২৫ ইকোনমি রেটে ৩০৯ উইকেটও নিয়েছেন। ১৫ রানে ৪ উইকেটের সেরা পারফরম্যান্স। ৭ বার ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন পোলার্ড। তার সেরা বোলিং ফিগার ৪/১৫।

৪৭২ ম্যাচ খেলে রেকর্ডের তিনে শোয়েব মালিক। ক্রিস গেইল খেলেছেন এখনও পর্যন্ত ৪৬৩ ম্যাচ, রবি বোপারা ৪২৬ ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৩৬৭টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮২ ম্যাচ রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নামের পাশে। মুশফিকুর রহিম খেলেছেন ২৪০ ম্যাচ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office