শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে অক্টোবরে। ভারতে করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় এবারের বিশ্বকাপ হবে আরব আমিরাতে। তবে আয়োজক সেই ভারতই থাকছে।

মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুরুতেই হবে বাছাই পর্বের দুই গ্রুপের খেলা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। প্রথম রাউন্ডে বাংলাদেশ তিনটি ম্যাটই খেলবে ওমানে।

প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের চার দল মাঠে নামবে ১৮ অক্টোবর। আবুধাবিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং নামিবিয়ার বিপক্ষে লড়বে শ্রীলংকা। ‘এ’ গ্রুপের ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুই ভেন্যু আবুধাবি ও শারজায়।

প্রথম রাউন্ডের খেলা শেষ হবে ২২ অক্টোবর। দুই গ্রুপের সেরা দুটি করে দল যাবে মূলপর্বে। ২৩ অক্টোবর শুরু হবে ১২ দলের ‘সুপার টুয়েলভ’ রাউন্ড। এই পর্বে সরাসরি খেলবে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল।

১৪ নভেম্বর দুবাইয়ে সন্ধ্যা ৬টায় ফাইনাল অনুষ্ঠিত হবে। তার আগে ১০ ও ১১ নভেম্বর দুটি সেমিফাইনাল হবে।

সুপার টুয়েলভ গ্রুপ ওয়ানে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে যোগ দেবে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপ দল।

আর সুপার টুয়েলভ গ্রুপ দুইয়ে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে থাকবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপ দল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office