শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

টেস্টে আমরা সবচেয়ে ফিট, বেশিরভাগ তো ফিল্ডিংই করি: সাকিব

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ মে ২০২২   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ঢাকা টেস্টে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারানোর পর দ্বিতীয় ইনিংসে ২৩ রানে পড়ে যায় ৪ উইকেট। পরে ৩৪ রানে দিন শেষ করেছে। গরমে ফিল্ডিং থেকে উঠেই ব্যাটিং। ফিটনেস নিয়ে প্রশ্ন তোলায় সাকিব বলেছেন, টেস্টে বাংলাদেশ সবচেয়ে ফিট।

চার বছর পর ইনিংসে পাঁচ উইকেট নেওয়া সাকিব দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘আমি মনে করি, টেস্টে আমরা সবচেয়ে ফিট টিম। কারণ বেশিরভাগ সময় আমরা ফিল্ডিং করি। লিটন সারাদিন কিপিং করে আবার ব্যাটিং করছে। মুশফিক ভাই টানা ব্যাটিং করেই ফিল্ডিং করতে নেমে গেছেন। ফিট না হলে কি সম্ভব?’ তবে মানসিক ফিটনেস একটা ব্যাপার হতে পারে বলে মনে করেন তিনি। তার মতে, ব্যর্থ হওয়ার ভয়ে হয়তো খারাপ করে বাংলাদেশ। এছাড়া শারীরিক ফিট ও ম্যাচ ফিটনেস ভিন্ন ব্যাপার বলেও জানান দেশ সেরা এই ক্রিকেটার, ‘শারীরিক ফিট অনেকে অনেকে সময় পাঁচ ওভারও বোলিং করতে পারে না। প্রিমিয়ার লিগে চার ম্যাচ খেলে যাওয়ায় আমার সুবিধা হয়েছে। বাকিটা খেলতে খেলতে রিদম আসে।’

শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে বাংলাদেশ ১০৭ রানে পিছিয়ে আছে। শেষ দিন হাতে ছয় উইকেট নিয়ে টেস্ট বাঁচানোর লড়াই করতে হবে লিটন-মুশির। সাকিব জানান, প্রথম ইনিংসে মুশফিক-লিটনের মতো কেউ উইকেটে দাঁড়ালেই ম্যাচ বাঁচানো সম্ভব। উপরে যারা আছেন, সকলকেই অবদান রাখতে হবে। শেষ দিন প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘প্রথম সেশনে আমাদের একটার বেশি উইকেট হারানো যাবে না। তাহলে কঠিন হয়ে যাবে। আমি, আমরা ছয়জন এখনও ব্যাটিং করবো। সকলের অবদান রাখতে হবে। প্রথম সেশনে ওরা অনেক আক্রমণ করে বোলিং করবে। ওদের মূল বোলিং শক্তি দু’জন পেসার। প্রথম সেশনে গরমে হয়তো ওরা বিশ ওভারের বেশি বোলিং করতে পারবে না। ওদের দৃঢ়তা নিয়ে খেলতে হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office