শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্পোর্টস ডেস্ক

ডোনাল্ড বললেন, শেষ পাঁচ ওভার ভালো করলেই…

  |   বুধবার, ১২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

টি-২০ দলের টেকটিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম, বোলিং কোচ অ্যালান ডোনাল্ড কিংবা টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান যেন দলটির রোগ ধরে ফেলেছেন। এখন একটু একটু করে দলটাকে সারিয়ে তোলার পালা। তবেই ভালো দল হয়ে যাবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচের আগে শ্রীরাম বলেছিলেন, দলের সমন্বয় কেমন হবে তার একটা ধারণা মাথায় আছে। বুধবার ম্যাচ শেষে সাকিব বলছেন, ১০ ওভারের পরে তারা দ্রুত উইকেট হারাচ্ছেন। তবে দল চূড়ান্ত করার খুব কাছাকাছি তারা।

বুধবার সংবাদ সম্মেলনে প্রোটিয়া কিংবদন্তি ও টাইগার পেস বোলিং কোচ ডোনাল্ড বললেন, শ্রীরাম দল চূড়ান্ত করার খুব কাছে। দল হিসেবে তারা যেভাবে আছেন তাতে খুশি। ব্যাটে-বলে দলের মূল সমস্যা শেষ পাঁচ ওভারে। ওখানে ভালো করতে পারলেই দল হিসেবে আরও ভালো করবেন তারা।

ডোনাল্ড বলেছেন, ‘শ্রীরামের একটি পরিকল্পনা আছে। ওপেনিং এবং টপ ফোরে সঠিক ব্যাটিং সমন্বয় খোঁচার চেষ্টা করছেন। আমি মনে করি, সিদ্ধান্তে আসার খুব কাছে তিনি। কোচ হিসেবে আমি তার ওপর ভরসা রাখছি। কারণ কাজটা সহজ নয়। তবে এই দলটা একসঙ্গে যেভাবে আছে তাতে আমি খুবই খুশি। শেষ পাঁচ ওভার ভালো করলেই দলটা ভালো করবে।’

বাংলাদেশ বল হাতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ভালো করেছে। ব্যাট হাতেও শুরুতে নিয়ন্ত্রণ ছিল। ডোনাল্ডের মতে, টাইগাররা ব্যাট হাতে নিয়ন্ত্রণ হারাচ্ছে মিডল অর্ডারে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বোলাররা খরুচে ছিলেন। স্লগে দিয়েছেন অনেক রান। আবার মিডলে অ্যাডাম মিলনে ও স্লগে ট্রেন্ট বোল্টের বিপক্ষে সুবিধা করতে পারেননি ব্যাটাররা।

পেস বোলিং কোচ বলেন, ‘আশা করছি, শেষ ম্যাচে ভালো করবো এবং ভালো কিছু নিয়ে নিউজিল্যান্ড ছাড়তে পারবো। বোলিংয়ে স্লগে আমাদের আরও নিয়ন্ত্রণ আনতে হবে, পরিষ্কার চিন্তা থাকতে হবে। চাপের মুহূর্তে নিয়ন্ত্রণ থাকতে হবে।’ সিদ্ধান্ত শ্রীরাম নেবেন তবে বোলিং কোচ ইঙ্গিত করেছেন, জ্বর থেকে ওঠা হাসান মাহমুদ ও বেঞ্চ গরম করা মুস্তাফিজ শেষ ম্যাচে ফিরতে পারেন একাদশে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office