শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ঢাকায় সৌদির বাণিজ্যমন্ত্রী ও ডব্লিউটিও’র ডেপুটি ডিরেক্টর

জাতীয় ডেস্ক   |   শুক্রবার, ১০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

‘বাংলাদেশ বিজনেস সামিট’-এ অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি।

শুক্রবার (১০ মার্চ) বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে সৌদির বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

এর আগে বিকেলে বিজনেস সামিটে যোগ দিতে ঢাকায় এসেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ডেপুটি ডিরেক্টর জিয়াংচেন ঝাং। বিশেষ অতিথি হিসেবে বিজনেস সামিটে যোগ দেবেন ঝাং।

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট’ শীর্ষক সম্মেলনের আয়োজন করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। শনিবার (১১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office