শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দিক পাল্টেছে ঘূর্ণিঝড় অশনি, অন্ধ্র প্রদেশে রেড অ্যালার্ট জারি

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১১ মে ২০২২   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ঘূর্ণিঝড় আসানি গতিপথ পরিবর্তন করে ভারতের অন্ধ্র প্রদেশের কাকিন্দা উপকূলের কাছাকাছি এলাকায় আঘাত হানবে বলে জানিয়েছেন বিশাখাপত্তনম সাইক্লোন সেন্টারের পরিচালক সুনন্দা। তিনি জানান, কাকিন্দা উপকূলে আঘাত এনে আসানি পুনরায় কাকিন্দা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী সমুদ্রে চলে আসবে।

বিশাখাপত্তনম সাইক্লোন সেন্টারের পরিচালক বলেন, অন্ধ্র প্রদেশে সাইক্লোন সতর্কতা এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত আসানি গতিপথ ছিল উত্তর-পশ্চিম দিকে। কিন্তু শেষ ৬ ঘণ্টায় এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে এসেছে। যা আমাদের অন্ধ্র প্রদেশের খুব কাছাকাছি।

তিনি জানান, শুরুতে ইন্ডিয়া মেটারোলোজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) কর্মকর্তারা ধারণা করেছিলেন, এটি মোড় ঘুরিয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যাবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে ঘূর্ণিঝড়টি কাকিন্দা উপকূলের দিকে যাচ্ছে এবং তা স্পর্শ করবে।

সুনন্দা বলেন, আগামী কয়েক ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে সরবে এবং প্রায় অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি আসবে। আগামীকাল সকালে এটি তার গতিপথ পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে গিয়ে কাকিন্দা উপকূল-পূর্ব গোদাভারি উপকূল ছুঁবে। তারপর বিশাখাপত্তনম উপকূলের সমান্তরালে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে।

ঘূণিঝড়ের প্রভাবের কারণে আইএমডি কাকিন্দা, গঙ্গাভারম এবং ভীমুনিপত্তনম বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে। এছাড়া অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম, পূর্ব গোদাভারি, পশ্চিম গোদাভারি, কৃষ্ণা এবং গুন্টুরে জেলায় ধমকা হাওয়াসহ প্রবল বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office