শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুটো কিডনিই অকেজো ‘মুজিব’ নির্মাতা শ্যাম বেনেগালের

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

দুটো কিডনিই অকেজো হয়ে পড়েছে ভারতীয় বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগালের। অসুস্থতার জেরে শয্যাশায়ী ৮৮ বছর বয়সী এই নির্মাতা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে- ডায়ালিসিসের জন্য হাসপাতালেও যেতে পারছেন না জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক, বাড়িতেই চলছে চিকিৎসা।

শ্যাম বেনেগালের ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যমকে জানান, গত কয়েক মাস ধরেই পরিচালকের শরীর একদম ভালো যাচ্ছে না। আপাতত বাড়িতেই শয্যাশায়ী তিনি। বার্ধক্যজনিত নানান সমস্যা তো ছিলই তবে কিডনি অকেজো হয়ে পড়ায় গত কয়েক দিনে শ্যাম বেনেগালের পরিস্থিতি অত্যন্ত বিগড়ে গেছে। বাড়ির ভেতরেই তার অফিস, সেখানেও গত কয়েক দিন যেতে পারছেন না পরিচালক।

বয়স বাড়লেও সিনেমা নিয়ে শ্যাম বেনেগালের ভালোবাসায় ছেদ পড়েনি একবিন্দু। অসুস্থতার মধ্যেও নিজের চলতি প্রোজেক্ট ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ নিয়ে ভাবনাচিন্তা চালিয়ে যাচ্ছেন তিনি।

স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক এই ছবি। ছবির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। ছবিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তরুণী শেখ হাসিনা হিসেবে দেখা মিলবে নুসরাত ফারিয়ার। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি।

বর্তমানে ‘ফেডেরেশন অব ফিল্মস সোসাইটিজ অব ইন্ডিয়া’র সভাপতি শ্যাম বেনেগাল। পাঁচ দশকের দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ার। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ ছবি দিয়ে সিনেমায় হাতেখড়ি তার। ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’-এর মতো জাতীয় পুরস্কার জয়ী ছবির পরিচালক তিনি। ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী (১৯৭৬), ‘পদ্মভূষণ’ (১৯৯১) সম্মানে ভূষিত হয়েছেন শ্যাম বেনেগাল। ২০০৫ সালে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’তে ভূষিত হন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office