শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

দেশের মাটিতে রাগবির অভিষেকে বাংলাদেশের জয়

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২১ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ঘরের মাঠে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলে নেমেই জয়ে রাঙাল বাংলাদেশ রাগবি দল। আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে লাল-সবুজের দল। মঙ্গলবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে সেভেন এ সাইডের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২০-০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ রাগবি দল। তিন ম্যাচে বেশি পয়েন্ট অর্জনকারী দল জিতবে ঐতিহাসিক এ সিরিজটি। বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল রাগবি সিরিজের পৃষ্ঠপোষকতা করছে হা-মীম গ্রুপ।

এর আগে দেশের বাইরে এশিয়ান রাগবি টুর্নামেন্টে নেপালকে দুবার হারিয়েছিল বাংলাদেশ। আজও জয়টা অনুমিত ছিল। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে জয় তুলে নিয়েছে। বাংলাদেশি খেলোয়াড়দের কাছে মোটেও পাত্তা পায়নি নেপাল।

আজ সেভেন সাইড রাগবি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নেপাল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০ পয়েন্ট অর্জন করেন দলের অধিনায়ক নাদিম। এছাড়া আনোয়ারুজ্জামান ও সোহেল আহমেদ নিয়েছেন ৫ পয়েন্ট করে।

আজই সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। এরপর আগামীকাল বুধবার এ সাইডের একমাত্র ম্যাচটি হবে। এই প্রথমবারের মতো ফিফটিন এ সাইড ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল।

আন্তর্জাতিক রাগবি সিরিজ উপলক্ষে ঢাকায় এসেছেন এশিয়ান রাগবি ফেডারেশনের সভাপতি কায়েস আবদুল্লাহ আল দালাই। তিনি বলেন, ‘এখানে আসতে পেরে খুবই ভালো লেগেছে আমার। এর আগেও বাংলাদেশকে সহযোগিতা করেছে এশিয়ান রাগবি ফেডারেশন। এটা নতুন কিছু নয় আমাদের জন্য। আরও বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যা সহযোগিতা লাগে, সেগুলো করতে চাই আমরা।’

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান। উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সভাপতি ও ঢাকা -১০ আসনের সাংসদ শফিউল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office