শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে করোনায় মৃত্যু আজও দুই শতাধিক, শনাক্ত ১২ হাজারের বেশি

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৮ জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত কিছুটা কমেছে।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তেরর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ১৩ হাজার ৭৬৮, যা মহামারি শুরুর পর থেকে এক দিনে সবচেয়ে বেশি। ওই সময় মৃত্যু হয়েছিল ২২০ জনের।

গত ২৪ ঘণ্টায় মোট ৪১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ২১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩১ দশমিক ২৪ শতাংশ।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন। মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৮৪২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫৩ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩০ জন, রাজশাহীতে ২৭ জন এবং রংপুর বিভাগে মৃত্যু হয়েছে ১৫ জনের। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ বেশি–কম হলেও মাসখানেকের বেশি সময় ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। দেশে করোনার ডেলটা ধরনের দাপটে দৈনিক সংক্রমণ এবং করোনায় মৃত্যু কয়েক গুণ বেড়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১ জুলাই থেকে দেশে সর্বাত্মক বিধিনিষেধ চলছে। সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহন চলাচলও বন্ধ রয়েছে। আগামী ২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল করা হয়েছে।

তবে এমন এক সময়ে এই বিধিনিষেধ শিথিল করা হয়েছে যখন দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে নতুন নতুন রেকর্ড হচ্ছে। সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে যেসব দেশে, সেই তালিকায় ১১তম অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। আর করোনায় মৃত্যুর দিক দিয়ে বাংলাদেশ এখন নবম অবস্থানে। গত এক সপ্তাহে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যু বিবেচনায় নিয়ে এই তালিকা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল সোমবার পর্যন্ত বিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ২৮৫ জন। আর মৃত্যু হয়েছে ৪০ লাখ ৩৫ হাজার ৩৭ জনের।

এখন পর্যন্ত সবচেয়ে রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল এবং তারপরে রয়েছে ভারত।

সোমবার দেওয়া তথ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ব্রাজিলে। দেশটিতে রোগী শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৫০৪ জন, আর এ সময় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৫ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ায় রোগী শনাক্ত হয়েছে ৪০ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছে ৮৯১ জনের। তৃতীয় অবস্থানে থাকা ভারতে রোগী শনাক্ত হয়েছে ৩৭ হাজার ১৫৪ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৭২৪ জনের।

করোনার ডেলটা ধরনের দাপটে ধুঁকছে টিকা উৎপাদনকারী দেশ রাশিয়াও। সোমবার দেশটি আগের ২৪ ঘণ্টায় ৭১০ জনের মৃত্যুর কথা জানিয়েছে। ওই সময় রোগী শনাক্ত হয়েছে ২৫ হাজার ১৪০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা তালিকায় মৃত্যুর দিক দিয়ে চতুর্থ এবং রোগী শনাক্তের দিক দিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে রাশিয়া। মহামারি শুরু হওয়ার পর দেশটিতে এখনই সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office