শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দোনেৎস্কে ইউক্রেনের ‘বড় ধরনের’ হামলা

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দোনেৎস্কে ইউক্রেনের ‘বড় ধরনের’ হামলা

সংগৃহীত ছবি

রাশিয়ার সামরিক বাহিনী সোমবার বলেছে, তারা মস্কো অধিভুক্ত দোনেৎস্কে ইউক্রেন বাহিনীর ‘বড় ধরনের হামলা চালিয়েছে। তবে রুশ সামরিক বাহিনী দাবি করছে তারা এই হামলা’ প্রতিহত করেছে। খবর এএফপি’র।

কিয়েভ কয়েক মাস ধরেই বলে আসছে, তারা বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই হারানো ভূখ- পুনরুদ্ধারের আশায় কিয়েভ এমন অভিযানের প্রস্তুতি গ্রহণ করে।

লুগানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের পাশাপাশি দোনেৎস্ক হচ্ছে ইউক্রেনের চারটি ভূখ-ের অন্যতম যা রাশিয়া সেপ্টেম্বরে তাদের ভূখ-ের সাথে সংযুক্ত করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বোরবার জানায়, এই অঞ্চলের দক্ষিণে ‘শত্রুরা সামনের পাঁচটি সেক্টরে বড় ধরনের হামলা শুরু করেছে।’
মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম পোস্টে বলা হয়, ‘শত্রুর মোট ছয়টি যান্ত্রিক এবং দু’টি ট্যাঙ্ক ব্যাটালিয়ন এই হামলায় অংশ নেয়।’

তারা আরো জানায়, তাদের মতে ইউক্রেনের সেনারা সামনের সেক্টরে সবচেয়ে জোরালো হামলা চালায়।

‘শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এক্ষেত্রে তাদের কোন সাফল্যও ছিল না।

মন্ত্রনালয়ের দেয়া এই যুদ্ধের এক ভিডিও পোস্টে ইউক্রেনের সাঁজোয়া যানগুলোকে প্রচ- বেগে প্রতিরোধে এগিয়ে আসতে দেখা যাচ্ছে।

১৫ মাসেরও বেশি সময় ধরে অব্যাহত থাকা এই সংঘাত চলতি সপ্তাহে উভয় পক্ষের মধ্যে বেড়ে যেতে দেখা যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office