শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষকদের প্রশ্নের উত্তর দেবেন শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন শিক্ষকরা। এ কারণে সারাদেশে পর্যায়ক্রমে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরপরও নতুন ধারার এ কারিকুলাম নিয়ে মাঠপর্যায়ের শিক্ষকদের রয়েছে নানা প্রশ্ন। এবার শিক্ষকদের প্রশ্নের উত্তর দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঢাকা অঞ্চল এ সংক্রান্ত একটি ভার্চুয়াল সভার আয়োজন করেছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

মাউশি ঢাকা অঞ্চলের উপ-পরিচালক এ এস এম আব্দুল খালেক বলেন, সভায় নতুন শিক্ষাক্রম নিয়ে আলোচনা ও মতামত প্রকাশ করা হবে। মাঠপর্যায়ের শিক্ষক ছাড়াও ১১ জেলা শিক্ষা কর্মকর্তা, ১৩ জন থানা শিক্ষা কর্মকর্তা উপস্থিত থাকবেন। ঢাকা বিভাগের সাড়ে ৪০০ শিক্ষক এতে অংশ নেবেন।

তিনি বলেন, নতুন কারিকুলামের ওপর ভিত্তি করেই গড়ে উঠবে আগামী দিনের শিক্ষাব্যবস্থা। এ কারণে এমন ব্যবস্থার উদ্যোগ নিয়েছে শিক্ষামন্ত্রণালয়। পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে এ সভা চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office