শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

নিজের দেশ নিয়ে সালমানের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিজের দেশ নিয়ে সালমানের বিস্ফোরক মন্তব্য

সংগৃহীত ছবি

একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন। স্বাধীন জীবনযাত্রা নয়, নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিন কাটছে সালমান খানের। এখন আর চাইলেই সাইকেল চড়ে শহর ঘুরতে পারেন না। এখন সালমানের আগেপিছে বন্দুক নিয়ে ঘোরেন নিরাপত্তারক্ষীরা। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন সালমান।

তিনি বলেন, ভারতে অনেক সমস্যা রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আমি সম্পূর্ণ নিরাপদ। সেখানে কোনো হুমকির ভয় নেই।

তিনি জানান, এখন তিনি যা করছেন, তা তিনি ভেবেচিন্তেই করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

একের পর এক খুনের হুমকির পর আপাতত সালমানকে Y+ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে মুম্বাই পুলিশ। এদিকে সম্প্রতি ‘আপ কি আদালত’-এ এসে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা নিয়ে মন্তব্য করেছেন তিনি। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসেও দুই ভিন্ন ব্যক্তির কাছ থেকে হুমকি ফোন ও একটি চিঠি আসে।

‘আপ কি আদালত’-এ সালমান বলেন, ‘নিরাপত্তাহীনতায় ভুগার থেকে নিরাপত্তা অনেক ভালো। হ্যাঁ, এখন আমি নিরাপত্তার মধ্যেই রয়েছি। এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। সব থেকে বড় সমস্যা আমার নিরাপত্তার কারণে অন্যদের অসুবিধার সৃষ্টি হচ্ছে। জনতাও ত আমাকে দেখতে চায়, এখন আমার অনুরাগীরা অসহায়। কিসি কা ভাই কিসি কি জান-এ একটি লাইন আছে, ওদের একবার ভাগ্যবান হতে হবে, আর আমাকে ১০০ বার। খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।

গত ১০ এপ্রিল সালমানকে মারার হুমকি ফোন আসে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে। তার আগে সালমানকে হুমকি দিয়ে ই-মেল পাঠানোর অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office