শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

পণ্যের মূল্য পরিশোধ করবে এইচঅ্যান্ডএম

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০৬ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রপ্তানির অপেক্ষায় থাকা বিপুল পরিমাণ তৈরি পোশাক পুড়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল সুইডেনভিত্তিক ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের। বিশ্বখ্যাত এই ব্র্যান্ড নিজেদের রপ্তানি আদেশের বিপরীতে ক্ষতিগ্রস্ত সব পণ্যের মূল্য পরিশোধ করবে। এইচঅ্যান্ডএমের আনুমানিক ৫০ লাখ পিস পোশাক পণ্য ওই ডিপোতে ছিল বলে জানা গেছে।

জানতে চাইলে এইচঅ্যান্ডএমের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান গতকাল রাতে বলেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, সব কারখানার সরবরাহ করা তৈরি পোশাকের পাওনা পরিশোধ করে দেওয়া হবে।

এরই মধ্যে ২০ থেকে ২৫টি কারখানার কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে তাঁদের আলাপ হয়েছে। কোন কারখানার কী পরিমাণ পোশাক পুড়ে বিনষ্ট হয়েছে, সেই হিসাব করছেন তাঁরা।

জিয়াউর রহমান আরও বলেন, বাংলাদেশে গত ৩০ বছর ধরে কাজ করছেন তাঁরা। বিগত দিনেও যে কোনো দুর্বিপাকের সময় পণ্যের মূল্য পরিশোধের সর্বোচ্চ নীতি-নৈতিকতা মেনে আসছেন তাঁরা। বাংলাদেশের ২৩৬টি কারখানা থেকে সরাসরি পোশাক নিয়ে থাকে এইচঅ্যান্ডএম।

জানা গেছে, যেসব পণ্য কনটেইনার ডিপোতে ট্রাক থেকে আনলোড করা হয়েছে এবং বুঝে পেয়েছে, অথচ কনটেইনারে উঠানো হয়নি সেগুলোরও মূল্য পরিশোধ করবে এইচঅ্যান্ডএম। তারা এ বিষয়ে হিসাব-নিকাশ করছে।

জানতে চাইলে বিজিএমইএর পরিচালক আব্দুল্লাহিল রাকিব বলেন, কতগুলো ব্র্যান্ড এবং ক্রেতা প্রতিষ্ঠানের পণ্য পুড়ে বিনষ্ট হয়েছে, সে তথ্য এখনও তাঁরা পাননি। ক্রেতা প্রতিনিধিদের বুঝে নেওয়ার আগে কোনো পণ্য বিনস্ট হলো কিনা, সে তথ্যও জানার চেষ্টা করছেন তাঁরা। এ নিয়ে কাজ করছে বিজিএমইএ। আজ সোমবারের মধ্যেই হয়তো সব তথ্য তাঁদের হাতে চলে আসবে। তাঁর আশা, নৈতিক ব্যবসায়িক নীতি মেনে ক্রেতারা বিনষ্ট হয়ে যাওয়া পোশাকের মূল্য পরিশোধ করবেন।

বিজিএমইএ এবং বিকেএমইএ সূত্রে জানা গেছে, সব মিলিয়ে মোট কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানতে সদস্য কারখানাগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে তথ্য পাওয়ার পর ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে এবং সংগঠন দুটি সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office