শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

‘পরের ম্যাচেই আমাকে ছাড়িয়ে যাও’, মেসিকে বাতিস্তুতা

খেলা ডেস্ক   |   রবিবার, ১১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

গ্যাব্রিয়েল বাতিস্তুতা, আর্জেন্টিনার একসময়ের তারকা ফুটবলার। একমাত্র স্ট্রাইকার যিনি দুটি ফুটবল বিশ্বকাপ হ্যাটট্রিক করেছেন। একসময় ৭৭ ম্যাচ খেলে ৫৪ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় ছিলেন বাতিস্তুতা। তিন বিশ্বকাপে ১০ গোল করে টপ স্কোরার হয়ে আছেন বাতিস্তুতা। কাতার বিশ্বকাপে বাতিস্তুতার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন লিওনেল মেসি। সেমিতে উঠার আগের ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে গোল করে বাতিস্তুতাকে ছুঁয়ে ফেলেন মেসি। কাতার বিশ্বকাপে ইতোমধ্যে ৪ গোল পেয়েছেন লিওনেল মেসি।

তাই সেমিফাইনালে আর একটি গোল পেলেই বাতিস্তুতাকে টপকে এককভাবে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হবেন মেসি। এককভাবে সেই রেকর্ড নিজের করে নিতে মেসিকে শুভ কামনা জানিয়েছেন খোদ বাতিস্তুতা। নিজের টুইটার থেকে বাতিস্তুতা লিখেছেন, ‘প্রিয় লিও, তোমাকে অভিনন্দন। ২০ বছর ধরে আমি এই রেকর্ড ধরে রেখেছি। আমি এটা উপভোগ করেছি। এখন তোমার সঙ্গে এই রেকর্ড শেয়ার করা আমার জন্য আনন্দ এবং সম্মানের। আমি মন থেকে চাই, পরবর্তী ম্যাচেই তুমি আমাকে ছাড়িয়ে যাও।’

২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে একটি গোল করেছিলেন মেসি। ২০১০ সালে গোলের দেখা পাননি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে করেন ৪ গোল। সবশেষ ২০১৮ আসরে একটি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার।

অন্যদিকে বাতিস্তুতা বিশ্বকাপে প্রথম গোল পান ১৯৯৪ সালে। সেই আসরে ৪ গোল করেছিলেন তিনি। ১৯৯৮ আসরে করেন ৫ গোল। নিজের তৃতীয় এবং শেষ বিশ্বকাপ ২০০২ আসরে একটি গোল পান বাতিস্তুতা।

এখন দেখার বিষয়, মেসি কি পারবেন ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে বাতিস্তুতাকে ছাড়িয়ে যেতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office