শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ: ২০ কারখানায় ছুটি

পাকিস্তানি নায়িকার কাছে যে কারণে ক্ষমা চাইলেন অরিজিৎ

বিনোদন ডেক্স   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানি নায়িকার কাছে যে কারণে ক্ষমা চাইলেন অরিজিৎ

সংগৃহীত ছবি

দুবাইয়ে কনসার্টে গান গাইছিলেন অরিজিৎ। সেই গান শুনতে কনসার্টে হাজির ছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। এই মাহিরা শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ সিনেমাতে কাজ করেছেন। সিনেমাটিতে অরিজিতের কণ্ঠে একটি গানও রয়েছে, ‘জালিমা’। যা খুবই জনপ্রিয় হয়।

মাহিরা খান অরিজিতের মঞ্চের পাশেই ভিআইপি আসনে বসে ছিলেন। কিন্তু অরিজিত প্রথমে তাকে দেখে চিনতে পারেননি। পরে বুঝতে পেরে দর্শকের সঙ্গে মাহিরার পরিচয় করিয়ে দেন অরিজিৎই। পাশপাশি, প্রথম দেখায় চিনতে না পারার জন্য ক্ষমাও চেয়ে নেন।

গাইতে গাইতে হঠাৎ থেমে গিয়ে অরিজিৎ বলেন, আপনারা হয়তো শুনে চমকে যাবেন। আচ্ছা, আমি একটু অন্য ভাবেই বিষয়টি উপস্থাপন করছি। ওখানে কি কোনো ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে চেনার চেষ্টা করছিলাম। তারপর মনে পড়ল, আরে ওর জন্য তো আমি ‘জালিমা’ গানটা গেয়েছিলাম।

কালো পোশাকে বসে ছিলেন মাহিরা। গায়কের কথা শুনে সলজ্জ হাসি তার চোখে মুখে। শেষে অরিজিৎ বলেন, আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। জালিমা গানটা গাওয়ার সময় মাহিরা নিজেও গাইছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু, আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত ম্যাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office