শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

পেট খারাপ লেগেই থাকে? জেনে নিন ঘরোয়া সমাধান

লাইফস্টাইল ডেক্স   |   বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেট খারাপ লেগেই থাকে? জেনে নিন ঘরোয়া সমাধান

সংগৃহীত ছবি

পেট খারাপ থাকলে তা যেমন অস্বস্তিকর, তেমনই শরীরের জন্য ক্ষতিকরও। কারণ খাবার ঠিকভাবে হজম হতে না পারলে শরীরে পুষ্টি পৌঁছবে না। আপনিও কি এমন সমস্যায় ভুগছেন? দুশ্চিন্তা করে এর সমাধান জেনে নিতে হবে। কোন পুষ্টির অভাবে পেট খারাপ লেগেই থাকে তা আপনার জানা জরুরি। এতে সমাধান সহজ হবে।

একটি নতুন গবেষণা অনুসারে, স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত না খেলে একটি পুষ্টির অভাব হতে পারে যা এই ধরনের সমস্যা বাড়িয়ে দেয়। সেই পুষ্টি উপাদান হলো ফাইবার। সেল হোস্ট এবং মাইক্রোব জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে, যখন আমাদের শরীরে খাদ্যতালিকাগত ফাইবারের অভাব থাকে, তখন অস্বাস্থ্যকর অন্ত্রের জীবাণু রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। যার ফলে ডায়রিয়া, পেট ফাঁপাসহ বিভিন্ন হজম সংক্রান্ত সমস্যা দেখা দেয়। পেট খারাপ প্রতিরোধে করণীয় জেনে নিন-

১. ফল এবং শাক-সবজি খান

বিভিন্ন ফল এবং শাক-সবজি নিয়মিত খেলে তা পেট খারাপ দূরে রাখতে কাজ করে। বিশেষ করে মৌসুমী ফলমূল ও শাক-সবজি সমৃদ্ধ পুষ্টির জন্য পরিচিত। এই খাদ্য উপাদানগুলো ফাইবার এবং কম ক্যালোরি সমৃদ্ধ, যা পেট খারাপের সমস্যা সারিয়ে আপনাকে সুস্থ রাখতে কাজ করে।

২. দানা শস্য খান

পেট খারাপ প্রতিরোধে আপনার প্রতিদিনের ফাইবার গ্রহণ বাড়ানোর আরেকটি স্বাস্থ্যকর উপায় হলো দানা শস্য খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেওয়া। বাদামী চাল, কুইনোয়া, আস্ত গম, ওটমিল ইত্যাদির মতো দানা শস্য ফাইবারে ভরপুর। যা আপনার পেট দীর্ঘ সময়ের জন্য ভরিয়ে রাখে এবং আপনার হজম প্রক্রিয়াকে মসৃণ করতেও সাহায্য করে।

৩. শুকনো ফল এবং বাদাম খাওয়া

অল্পস্বল্প ক্ষুধা পেলেই আমরা ভাজাপোড়া কিংবা মুখরোচক কিছু খাওয়ার কথা ভাবি। এসময় চিপস, চানাচুর, বিস্কুট খেয়ে ফেলি। কিন্তু বিশেষজ্ঞরা এসবের পরিবর্তে শুকনো ফল, বাদাম এবং বীজ জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন। এগুলো স্বাস্থ্যকর এবং সুস্বাদু। ফাইবার সমৃদ্ধ কিছু স্বাস্থ্যকর খাবার হলো আখরোট, বাদাম, পেস্তা, খেজুর, ডুমুর, কুমড়ার বীজ, চিয়া বীজ এবং ফ্ল্যাক্সসিড।

৪. পরিশোধিত কার্বোহাইড্রেট এড়িয়ে চলুন

রিফাইনিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি উপাদান রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। যার ফলে সমস্ত পুষ্টিকে ধুয়ে ফেলে। খাবারে পরিশোধিত কার্বোহাইড্রেট যোগ করলে তা শরীরের ফাইবার গ্রহণে ব্যাঘাত ঘটায়, যা হজম এবং বিপাকীয় প্রক্রিয়াকে প্রভাবিত করে। তাই বিশেষজ্ঞরা পেট খারাপের সমস্যা দূর করার জন্য এ ধরনের খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office