শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভকে সরিয়ে দেয়ার ঘোষণা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভকে সরিয়ে দেয়ার ঘোষণা জেলেনস্কির

সংগৃহীত ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ওলেকসি রেজনিকভকে তার পদ থেকে সরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার এক ভিডিও বার্তায় জাতির উদ্দেশে দেয়া সান্ধ্যকালীন ভাষণে এ ঘোষণা দেন তিনি।

একইসঙ্গে তিনি এ মন্ত্রণালয়কে নতুন করে সাজানোর কথাও বলেন।

ইউক্রেনে রুশ আগ্রাসনের দেড় বছর পর প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে যেতে হচ্ছে রেজনিকভকে।

জেলেনস্কি জানিয়েছেন, ওলেকসি রেজনিকভের উত্তরসূরি হিসেবে রুস্তেম উমেরভকে মনোনীত করেছেন তিনি। রুস্তেম উমেরভ ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের পরিচালক।

তবে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে রুস্তেম উমেরভের পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে। তাই জেলেনস্কি বলেন, আমি আশা করি পার্লামেন্ট রুস্তেমকে সমর্থন দেবে।

এদিকে ওলেকসিকে সরানোর বিষয়ে জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, ‘আমি মনে করি, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। এই মন্ত্রণালয়ের নতুন পন্থা দরকার, যাতে সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে এই মন্ত্রণালয় মিথস্ক্রিয়া ঘটাতে পারে।’
এদিকে ইউক্রেনের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওলেকসি রেজনিকভকে যুক্তরাজ্যে ইউক্রেনের নতুন দূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

আন্তর্জাতিক অঙ্গনে ৫৭ বছর বয়সী ওলেকসি রেজনিকভ বেশ পরিচিত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাঁকে পশ্চিমা মিত্রদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনের অর্থ, অস্ত্র ও সামরিক সহায়তা পাওয়ার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তবে ওলেকসি রেজনিকভের মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

এ কারণে গুঞ্জন ছিল, প্রেসিডেন্ট জেলেনস্কি ওলেকসিকে পদ থেকে সরিয়ে দিতে পারেন।

এদিকে দুর্নীতির জেরে জানুয়ারিতে রেজনিকভকে সরিয়ে না দিলেও তার ডেপুটিকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office