শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

প্রথমার্ধে জামালদের জালে তিন গোল দিল নেপাল

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

নেপালের মেয়েদের হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। ওই জয়ের অনুপ্রেরণা নিয়ে জামাল ভূঁইয়ারা প্রীতি ম্যাচে নেপালকে হারানোর প্রত্যয়ের কথা শুনিয়েছিলেন।

কিন্তু ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। মেয়েদের হারের যেন শোধ নিতে নেমেছে নেপালের ছেলেরা। প্রথমার্ধে জামাল ভূঁইয়াদের কোন পাত্তা না দিয়ে ৩-০ গোলের লিড নিয়েছে তারা।

নেপাল ম্যাচের ১৮ মিনিটে প্রথম লিড নেয়। কর্ণার থেকে নেওয়া বাঁ-পায়ের বাঁকানো ফ্রি কিকে ফ্লাইট মিস করেন বাংলাদেশ দলের ডিফেন্ডারসহ গোলরক্ষক জিকো। হেডে গোল দিয়ে এগিয়ে যায় হেমালয়ের দেশটি।

দশ মিনিট না যেতেই দ্বিতীয় লিড নেয় নেপাল। ম্যাচের ২৬ মিনিটে গোলরক্ষক লম্বা করে কিক নেন। বাংলাদেশের অর্ধ থেকে এক হেডে বল যায় কর্ণারে। সেখান থেকে এক পাসে বক্সে এবং গোলে শট। কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকো তা ফিরিয়ে দেন। অঞ্জন বিস্তার নেওয়া ফিরতি শট আর ফেরাতে পারেননি তিনি।

নেপাল ম্যাচের ৩৭ মিনিটে তৃতীয় লিড নেয়। এবারও ফ্রি কিক থেকে হেডে গোল করে স্বাগতিক দলটি। নেপালের হয়ে তিনটি গোলই করেছেন অঞ্জন বিস্তা। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোল শোধ করে হারের ব্যবধান কমাতে পারবে নাকি লজ্জার হার নিয়ে মাঠ ছাড়বে সেটাই দেখার অপেক্ষা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office