শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

প্রথম দিন টিকা নিলেন ৩১ হাজার ১৬০ জন

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সিরাজগঞ্জর কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার করোনাভাইরাসের টিকা প্রদান

জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরুর প্রথম দিন সারাদেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগরে টিকা নিয়েছেন পাঁচ হাজার ৭১ জন। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ৭৭২ জন এবং নারী এক হাজার ২৯৯ জন।

ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৯ হাজার ৩১৪ জন, ময়মনসিংহ বিভাগে এক হাজার ৬৯৩ জন, চট্টগ্রাম বিভাগের ছয় হাজার ৪৪৩ জন, রাজশাহী বিভাগে তিন হাজার ৭৫৭ জন, রংপুর বিভাগে দুই হাজার ৯১২ জন, খুলনা বিভাগে তিন হাজার ২৩৩ জন, বরিশাল বিভাগে এক হাজার ৪১২ জন আর সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই হাজার ৩৯৬ জন।

টিকা গ্রহণকারী ২১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া যেমন জ্বর, টিকা নেওয়ার স্থানে লাল হবার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

এর আগে রোববার সকালে রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজারের বেশি হাসপাতালে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচির সূচনা হয়। রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনাভাইরাসের টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এরপর কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক সামন্তলাল সেনসহ বিভিন্ন ক্ষেত্রের উচ্চপর্যায়ের ব্যক্তিরা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্র থেকে করোনার টিকা নেন।

করোনাভাইরাসের টিকা নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আজ আমাদের আনন্দের দিন। এ দিনের অপেক্ষায় ছিলাম। টিকা নিয়ে যেন কোনো রিউমার না হয়।

বেলা ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। টিকা নেওয়ার পর প্রধান বিচারপতি দেশবাসীকেও টিকা নেওয়ার আহ্বান জানান। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি টিকা নিয়েছি। আমার স্ত্রীও নিয়েছেন। আমার এ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি।’

বন্দর নগরী চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল করোনাভাইরাসের টিকা নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে টিকা প্রদান কার্যক্রম।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএসইউ) করোনা টিকা গ্রহণ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘খুব ভাল আছি। ভয়ের কোনও কারণ নাই। দেশবাসীকে আহবান করছি-যার যখনই তারিখ আসবে আপনারা এসে টিকা নেবেন। এটা আপনার কর্তব্য, জাতির কর্তব্য, দেশের কর্তব্য।’

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল উপস্থিতিতে পাঁচজনকে টিকা দেওয়া হয়।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। পরের দিন মন্ত্রিসভার প্রথম কোনো সদস্য হিসেবে করোনার টিকা গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office