শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫ দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা প্রদানকারীদের এর পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা কুলাউড়ায় হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের আংশিক কমিটি গঠন জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলাউড়ায় আদেশ কোম্পানির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের লক্ষ্য সরকারের’ নিরাপদ খাদ্যের সব কার্যালয় ধূমপানমুক্ত ঘোষণা আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গেলেন আদানি

জাতীয় ডেস্ক   |   শনিবার, ১৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গেলেন আদানি

সংগৃহীত ছবি

ভারতে কয়লাভিত্তিক গোড্ডা বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি।

শনিবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে নিজস্ব উড়োজাহাজে করে ঢাকায় নামেন আদানি। এরপর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সোয়া একটার দিকে ঢাকা ত্যাগ করেন।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গোড্ডা বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি উৎপাদন শুরু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে এসেছিলেন গৌতম আদানি।

এদিকে নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটে গৌতম আদানি বলেন, ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে পুরোদমে উৎপাদন শুরু ও হস্তান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আমি সম্মানিতবোধ করছি। আমি ভারত ও বাংলাদেশের সেই দলটিকে অভিনন্দন জানাই যারা করোনাভাইরাসের মহামারির মধ্যেও সাহসিকতার সঙ্গে কাজ করে মাত্র তিন বছরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে নিয়ে এসেছে।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট আছে। প্রথম ইউনিটে গত ৬ এপ্রিল থেকে এবং দ্বিতীয় ইউনিটে গত ২৫ জুন বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। চুক্তি অনুযায়ী, আদানির বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনে নেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office