শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

প্রশ্ন মানসম্মত হয়েছে, বললেন পরীক্ষার্থীরা

শিক্ষা ডেস্ক   |   শুক্রবার, ১৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রশ্ন মানসম্মত হয়েছে, বললেন পরীক্ষার্থীরা

সংগৃহীত ছবি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র মানসম্মত হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা। পরীক্ষার্থীদের অনেকে বলছেন, প্রশ্ন খুব কঠিন হয়েছে তেমন নয়, আবার সহজও ছিল না। কেউ কেউ জানিয়েছেন, প্রশ্নের ধরন অনুযায়ী মানসম্মতই বলা যায়।

শুক্রবার (১৯ মে) সকাল ১০টায় শুরু হয়ে দুই ঘণ্টার এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়। পরীক্ষা শেষে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। ৩ লাখ ৪৬ হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন।

এদিন দেশের আট বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র ছিল।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া ইকবাল নামের এক পরীক্ষার্থী বলেন, প্রশ্নের ধরন সবমিলিয়ে মানসম্মত হয়েছে। কোনোটা সহজ হয়েছে, আবার কোনোটা একটু কঠিন হয়েছে।

আবদুল্লাহ নামের অন্য এক পরীক্ষার্থী বলেন, সর্বশেষ বিসিএসের মতোই প্রশ্ন হয়েছে। খুব কঠিন হয়েছে তা নয়। আবার একেবারে সহজও নয়। প্রশ্ন মানসম্মত হয়েছে।

পরীক্ষার্থী সুস্মিতা ভৌমিক বলেন, বাংলা তুলনামূলক কঠিন হয়েছে। এছাড়া বাকি বিষয়ের প্রশ্ন অনেকটাই মানসম্মত ছিল।

পিএসসির তথ্য মতে, দুই ঘণ্টার এ পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

৪৫তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার চাকরিপ্রত্যাশী। আট বিভাগের ২৩৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসা ক্যাডারে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে, ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেবে সরকার।

গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office