শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রোটিয়া লিগে খেলতে পারেন ভারতীয় ক্রিকেটাররা

খেলা ডেস্ক   |   শনিবার, ২৩ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সাধারণত দেশের বাইরে নিজেদের ক্রিকেটারদের খেলতে দেয় না ভারত। নিজেদের ক্রিকেটারদের নিয়ে ভীষণ ‘কড়া’ ভারতীয় ক্রিকেট বোর্ড। নিজেরাই আয়োজন করেন সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। তাই আইপিএলের বাইরে অন্য দেশের কোনো ক্লাবে খেলার অনুমতি পান না কোহলি-রোহিতরা। এর আগেও ভারতীয় বোর্ডের কাছে ক্রিকেটাররা অনুরোধ জানিয়েছিলেন, অন্য ক্লাবে খেলতে। কিন্তু একগুয়ে বিসিসিআই তাতে কর্ণপাত করেনি তেমন।

অবশেষে ভারতীয় ক্রিকেটারদের অন্য টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি হচ্ছে। বিসিসিআই এখন সীমিত পরিসরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে। অনেক দিন ধরেই বিসিসিআইয়ের কাছে বিদেশি টি-টোয়েন্টি লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলার অনুমতি প্রদানের অনুরোধ জানিয়ে আসছিল।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হতে চলা ক্লাব ক্রিকেট লিগেও দল কিনেছে আইপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি মালিক। প্রোটিয়াদের দেশের ক্রিকেট লিগে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের মুকেশ আম্বানি, চেন্নাই সুপার কিংসের এন শ্রীনিবাসন, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালসের পার্থ জিন্দাল, লখনউ সুপার জায়ান্টসের মনোজ বদালে এবং রাজস্থান রয়্যালসের মালিকদের দল। যে কারণে এই টুর্নামেন্টকে ‘মিনি আইপিএল’ বলেও ডাকতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের হয়তো আর আটকে রাখবে না বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বিষয়ে বিসিসিআইকে অনুরোধ জানানো হয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেপ্টেম্বরের বার্ষিক সাধারণ সভায় ।

বর্তমানে শুধু সাবেক ক্রিকেটাররাই শুধু বিদেশি লিগে অংশ নিতে পারেন। এছাড়া নারী ক্রিকেটারদেরও বাইরের লিগ খেলার ছাড়পত্র দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। কিন্তু বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কোনও পুরুষ ক্রিকেটার দেশের বাইরের কোনও লিগে খেলার অনুমতি পান না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office