শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ফাইনালে ভারত-শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক   |   রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফাইনালে ভারত-শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

সংগৃহীত ছবি

নানান টানাপোড়ন পেরিয়ে গত ৩১ আগস্ট মাঠে গড়ায় মহাদেশীয় দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের ১৬তম আসর। সময়ের পরিক্রমায় পর্দা নামার দ্বারপ্রান্তে ছয় জাতির এই টুর্নামেন্ট।

রোববার (১৭ সেপ্টেম্বর) সমাপনী মঞ্চে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসায় শিরোপা জয়ের মিশনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে নামবে দল দুটি।

এদিকে ফাইনালের আগে ইনজুরির হানা রয়েছে দুই দলেই। ইনজুরির কারণে শিরোপার লড়াইয়ে দেখা যাবে না লঙ্কান স্পিনার মাহিশ থিকশানাকে। ভারত দল থেকে ছিটকে গেছেন অক্ষর প্যাটেলও।

ফাইনালে ভারতের একাদশে ফিরছেন সুপার ফোরের শেষ ম্যাচে বিশ্রামে থাকা বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ারা। মূলত লড়াইটা বড় অংশে ভারতীয় ব্যাটিং বনাম লঙ্কান স্পিনারদের। দারুণ ফর্মে রয়েছেন শুবমান গিল। বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিশানরাও রয়েছেন রানের মধ্যে। হার্দিক পান্ডিয়াসহ লোয়ার মিডল-অর্ডারও রানের চাকা ঘোরাতে পারঙ্গমতার নজীর রেখেছে। লঙ্কান স্পিনারদের তাই সহজে পার পাবার আশা করাটা হবে ভুল।

সিরাজ ও বুমরাহ’র পেস ভিন্ন মাত্রা যোগ করেছে ভারতের বোলিং আক্রমণে। কলম্বোর কন্ডিশন বিবেচনায় তৃতীয় পেসারের পরিবর্তে একজন বেশি স্পিনার খেলাতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে জাদেজা, কুলদ্বীপ যাবদের সঙ্গী হতে পারেন অক্ষরের জায়গায় ডাক পাওয়া ওয়াশিংটন সুন্দর।

অন্যদিকে লঙ্কানদের হয়ে শেষ ম্যাচের একাদশই দেখা যেতে পারে; তবে পরিবর্তন আসবে থিকশানার পজিশনে। তার স্থানে দুসান হেমন্তকে নিয়ে স্পিন আক্রমণ জারি রাখতে পারে শ্রীলঙ্কা। আরও একবার নিশানকা, কুশল মেন্ডিস, সামারাবিক্রমাদের ব্যাটিংয়ে সেবা চাইবে স্বাগতিকরা। তবে কলম্বোর স্পিনবান্ধন উইকেটে ম্যাচ জিততে মূল নজরটা থাকবে দুনিত ভাল্লালাগে ও মাথিশা পাথিরানার ওপর।

ভারতের সম্ভাব্য একাদশ : শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ/তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান/দুসান হেমন্থ, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office