শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ফান্ড নেই আফগানদের, তামিমদের সফর বাতিল

খেলা ডেস্ক   |   রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জাতীয় দলের সঙ্গে ‘এ’ দলের ক্রিকেট কার্যক্রম পাল্লা দিয়ে এগোচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজে তামিম ইকবালদের জাতীয় দলের সফর শেষ হলে মোহাম্মদ মিঠুনরা গিয়েছিলেন ‘এ‘ দলের সফরে। দুটি ৪ দিনের ও ৩টি একদিনের ম্যাচের সিরিজ শেষ করে দেশে ফেরা ক্রিকেটারদের আরেকটি সফর করার খবর দিয়েছিল বিসিবি।

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ হওয়ার কথা ছিল অক্টোবরে। নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে দুটি ৪ দিনের ও ৩টি একদিনের ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শনিবার জানা গেল, অর্থাভাবে সিরিজটি স্থগিত করেছে দেশটি। অর্থের জোগান পেলে পরবর্তী সময়ে সুযোগ মতো সিরিজটি আয়োজন করতে চায় আফগানিস্তান।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে টেস্ট ক্রিকেটারদের অনেকেই ম্যাচ প্র্যাকটিসে নেই। মুমিনুল হকের মতো ক্রিকেটার মুখিয়ে ছিলেন লাল বলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার জন্য। সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম ইসলাম, মিঠুনরাও উন্মুখ হয়ে ছিলেন নিজেদের মেলে ধরতে। ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলতে চেয়েছিলেন তামিম ইকবালও। এসিবি আর্থিক সংকটে পড়ায় আপাতত সে পরিকল্পনা ভেস্তে গেছে।

টেস্ট এবং ওয়ানডের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোরও ‘এ’ দলের সফরে যোগ দেওয়া হলো না। সিরিজ স্থগিত হওয়ায় বাংলাদেশের সঙ্গে ডমিঙ্গোর বোধ হয় আর কাজ করা হচ্ছে না।
টি-২০ বিশ্বকাপের পরই আফগানিস্তানের জিম্বাবুয়ে সফর রয়েছে। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ খেলবে তারা। রশিদ খানরা টি২০ বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকায় টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতেই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলে দল প্রস্তুত করতে চেয়েছিল এসিবি। জাতীয় দলের খরচ, ক্রিকেটারদের বেতন-ভাতা ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালাতে গিয়ে ‘এ’ দলের খেলা স্থগিত করতে বাধ্য হয়েছে বোর্ড।

এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ওদের ফান্ড না থাকায় সিরিজটি স্থগিত করেছে। তারা বলেছে অন্য সময়ে সিরিজটি করতে চায়। নতুন সূচি পেলেই জানিয়ে দেওয়া হবে।’

বাংলাদেশ ‘এ’ দলের সিরিজটি হলে মুমিনুলরা বেশি লাভবান হতেন। ভারতের বিপক্ষে হোম সিরিজের জোরালো প্রস্তুতি হতো। ডিসেম্বরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ভারত। তামিমরা সাদা বলের প্রস্তুতিতে এগিয়ে থাকতে পারতেন।

‘এ’ দলের সফর স্থগিত হওয়ায় জাতীয় লিগে খেলতে হবে মুমিনুলদের। ১০ অক্টোবর থেকে শুরু হবে আট দলের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। লিগে খেলে লাল বলের প্রস্তুতি হলেও প্রতিদ্বন্দ্বিতা ‘এ’ দলের খেলার মতো হবে না। সে যাই হোক, আফগানিস্তানের বিপক্ষে ‘এ’ দলের সিরিজটি আদৌ হবে কিনা, জানা নেই বিসিবি কর্মকর্তাদের। কারণ এটি দ্বিপক্ষীয় সিরিজ ছিল না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office