শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফিরছেন প্যাট কামিন্স, ছুটিতে হেড-মার্শ

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

কথা ছিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পূর্ণাঙ্গ মনোযোগ দিতে মাঝে আর ক্রিকেটই খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দীর্ঘদিন ধরেই মর্যাদার বোর্ডার-গাভাস্কার সিরিজটা হাতে পাচ্ছে না অজিরা। নিজেদের মাঠে এবারে সেই সিরিজটা ফিরে পেতে মরিয়া তারা। নভেম্বরের সেই সিরিজকে সামনে রেখে এরইমাঝে কথার লড়াইতেও নেমেছেন অজি তারকারা।

সেই মর্যাদার সিরিজের কারণেই অবশ্য নিজের ছুটি শেষ করছেন কামিন্স। নভেম্বরের ৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ককে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই তিন ওয়ানডে দিয়েই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে চান বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। তবে একই স্কোয়াডে থাকা হচ্ছে না বিশ্বকাপের আর দুই তারকা ট্রাভিস হেড এবং মিচেল মার্শের।

এই সিরিজের সময়েই বাবা হতে চলছেন দুজনেই। হেড-মার্শরা পিতৃত্বকালীন ছুটিতে থাকায় সুযোগ পাচ্ছেন দুই তরুণ ক্রিকেটার। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ম্যাথু শর্টের সামনে সুযোগ টপ অর্ডারে নিজেদের প্রমাণ করার। এর বাইরে এই সিরিজে খেলা হচ্ছে না অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। অস্ত্রোপচারের কারণে লম্বা সময় অজিদের হয়ে মাঠে নামা হবে না এই অলরাউন্ডারের। আবার ইনজুরি কাটিয়ে দলে আসছেন পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

স্কোয়াড নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। এখান থেকেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াডের বিবেচনায় থাকা খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চান তিনি, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই আমাদের শেষ ওয়ানডে সিরিজ, তাই স্কোয়াডে ভারসাম্য খুঁজে বের করার এটাই সুযোগ। এছাড়া গ্রীষ্মের টেস্টের জন্যও ব্যক্তিগত প্রস্তুতির ভালো সুযোগ এটা।’

নিজেদের সবশেষ সাদা বলের ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়া ছিল ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফরে। সেখানকার সাফল্য নিয়ে দারুণ খুশি বেইলি, ‘যুক্তরাজ্যে ওয়ানডে দল দারুণ করেছে, বিশেষ করে চোট ও অসুস্থতার সমস্যা থাকার পরও। আমরা এই অর্জনকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছি।’

আগামী ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৮ ও ১০ নভেম্বর, অ্যাডিলেড ও পার্থে।

অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের স্কোয়াড:

প্যাট৷ কামিন্স(অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, অ্যারন হার্ডি, জ্যাক-ফ্রেজার ম্যাকগার্ক, জশ ইংলিশ, জশ হ্যাজেলউড, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office