শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ২৩ শতাংশ

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০১ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকি ছবি

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও গতি রয়েছে প্রবাসী রেমিট্যান্সে। গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি ডলার। আগের বছরের একই মাসের চেয়ে যা ৩৩ কোটি ডলার বা ২২ দশমিক ৭৬ শতাংশ বেশি। হুন্ডি প্রবণতা কমে যাওয়া, সরকারের ২ শতাংশ প্রণোদনা ও ডলারের দর স্থিতিশীল থাকার প্রভাবে বৈধ চ্যানেলে রেমিট্যান্স লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।

চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি আট মাসে প্রবাসীরা মোট এক হাজার ৬৬৯ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৫০ কোটি ডলার। এ হিসেবে আট মাসে রেমিট্যান্স বেড়েছে ৪১৯ কোটি ডলার বা ৩৩ দশমিক ৫১ শতাংশ।

করোনাভাইরাসের প্রভাব শুরুর পর বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন সংস্থা থেকে বলা হয়েছিল, বাংলাদেশের রেমিট্যান্স কমবে। অবশ্য করোনার প্রভাব শুরুর পর মার্চ, এপ্রিল ও মে মাসে কমেছিল। তবে জুন থেকে ধারাবাহিকভাবে বাড়ছে।

মূলত আগে অবৈধ চ্যানেলে যেসব অর্থ আসতো এখন তার বেশিরভাগই ব্যাংকিং চ্যানেলে আসায় এমনটা হয়েছে। তবে বিদেশে শ্রমিক যাওয়া একেবারে কমে যাওয়ায়, বিদেশে কর্মহীন হয়ে পড়ায় এবং কাজ হারিয়ে অনেকে দেশে ফেরায় কতোদিন রেমিট্যান্স বৃদ্ধির এ ধারা বজায় থাকবে তা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office