শিরোনাম
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই: অর্থমন্ত্রী সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

বছরপূর্তিতে সম্ভাব্য রুশ হামলার জন্য প্রস্তুত ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল (২৪ ফেব্রুয়ারি)। ধারণা করা হচ্ছে, এদিন হামলা জোরদার করতে পারে রাশিয়া। তাই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি নানা পদক্ষেপ নিয়েছে ইউক্রেন। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে স্কুলের ক্লাস অনলাইনভিত্তিক করা হয়েছে। তাছাড়া বাড়ি থেকে কাজের ব্যাপারেও উৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এক বিবৃতিতে ইউক্রেনের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অনলাইনে ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। শত্রুদের সম্ভাব্য হামলার কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এই যুদ্ধ চলছেই। এদিকে দু’দেশের মধ্যকার এই সংঘাতের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

তিনি বলেন, এই যুদ্ধ আঞ্চলিক অস্থিতিশীলতাকে উসকে দিচ্ছে এবং বৈশ্বিক উত্তেজনা ও বিভাজনে ইন্ধন জোগাচ্ছে। এছাড়া অন্য সংকট থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে এবং বৈশ্বিক সমস্যা আরও চাপ সৃষ্টি করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office