শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বড় অঙ্কের জরিমানা থেকে রক্ষা নেইমারের

খেলা ডেস্ক   |   শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

পরিবেশ সুরক্ষা আইন ভঙ্গ করে নিজের বাড়িতে লেক বানানোয় ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে। তার সেই জরিমানা মওকুফ করেছে ব্রাজিলের একটি আদালত।

সংবাদ সংস্থা এএফপিকে বিচারক আদ্রিয়ানা রামোস ডি মেলো জানিয়েছেন, গতকাল আদালতের রুল হাতে পেয়েছে। নিজের বাড়িতে নেইমারের লেক বানানোর জন্য কোন পরিবেশ বিষয়ক লাইসেন্সের দরকার নেই।

নেইমারকে জরিমানা করেছিল মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়। নেইমারের বাড়ি নিয়ে তাদের অভিযোগ ছিল, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করা হয় এবং যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।

ব্রাজিলের শহর রিও ডি জেনেরিও থেকে ১৩০ কিলোমিটার দূরে পর্যটন এলাকা মানগারাতিবায় ২০১৬ সালে প্রায় ১০ হাজার বর্গমিটার আয়তনের বাড়িটি কিনে ছিলেন নেইমার। ঐ বাড়িতে হেলিকপ্টার, স্পা ও জিম রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office