শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বরখাস্ত হওয়ার পর মুখ খুললেন রমিজ রাজা

খেলাধূলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ইমরান খানের পতনের পরই গুঞ্জন ছড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির পদ থেকে ছাটাই হবেন রমিজ রাজা। অবশেষে হয়েছেও তাই। গত ২১শে ডিসেম্বর পিসিবির নতুন সভাপতির আসনে বসেন নাজাম শেঠি। আচমকা বরখাস্ত হয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি রমিজ রাজা। এবার মুখ খুললেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেন, ‘ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ করা উচিত নয়। এটা ক্রিকেটারদের সঙ্গে আচরণের খুবই অসম্মানজনক উপায়। নাজাম শেঠিকে বসানোর জন্য পাকিস্তান সরকার পিসিবির পুরো সংবিধান বদলে দিয়েছে। আমি আমার জীবনে এরকম কিছু কখনোই দেখিনি।’

পিসিবির নতুন ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্ব দিচ্ছেন নাজাম শেঠি। তবে রমিজ রাজার মতে, নাজাম শেঠির ক্রিকেটের প্রতি কোনো আগ্রহ নেই। তিনি বলেন, ‘নাজাম শেঠি জানেন না তিনি কয় মাস পিসিবিতে থাকবেন। পাকিস্তান ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহই নেই। তিনি কেবল পিসিবিতে ক্ষমতা চান। নাজাম শেঠি পিসিবির হেডকোয়ার্টারে এমনভাবে আক্রমণ করেছিলেন যে, আমি আমার অফিস থেকে মালামাল পর্যন্ত নিতে পারিনি। এফআইএ (ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি)- এর রেইডের মতো পিসিবিতে হানা দিয়েছে তারা।’

এর আগে ২০১৩-১৮ সাল পর্যন্ত পিসিবির চেয়ারম্যান ছিলেন নাজাম শেঠি। তবে ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি পদত্যাগ করেছিলেন। নতুন সরকার আসায় ফের পিসিবির দায়িত্বে আসলেন তিনি। রমিজ রাজার দাবি, নাজাম শেঠি এবং তার কমিটি নিজেদের স্বার্থ হাসিল করতেই পিসিবিতে যোগ দিয়েছে।

পিসিবির এই পালাবদল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ওপর চাপ বয়ে আনতে পারে বলে ধারণা রমিজ রাজার। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘আমি কর্তৃত্বপূর্ণ অধিনায়কে বিশ্বাসী কিন্তু বাবর আজমকে তার অধিনায়কত্বে উন্নতি আনতে হবে। পিসিবির নতুন শ্রেণিবিন্যাস বাবরের উপর চাপ প্রয়োগ করবে। কারণ অধিনায়ককে এখন পিসিবির নতুন ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে হবে চলতি মৌসুমে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office