শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে হারিয়ে মাসসেরা রাজা

খেলা ডেস্ক   |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চলতি বছরের আগস্ট মাসটা ব্যাট হাতে স্বপ্নের মতো কাটিয়েছেন সিকান্দার রাজা। গেল মাসেই জিম্বাবুয়ের এই ব্যাটারের টানা দুই সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষেও ব্যাট হাতে শতরানের ইনিংস খেলেন রাজা। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবার আইসিসির আগস্টের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিকান্দার রাজা। এই কীর্তি অর্জন করতে সিকান্দার রাজা পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে।

জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে এ সম্মানজনক পুরস্কার জিতেছেন রাজা। তার আগে আইসিসির এই সম্মানজনক পুরষ্কার পায়নি কোনো জিম্বাবুয়ান ক্রিকেটার। এ পুরষ্কার পেয়ে উচ্ছ্বসিত রাজা বলেছেন, ‘আইসিসি থেকে আগস্ট মাসের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি অনেক বেশি কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। প্রথম জিম্বাবুইয়ান হিসেবে এটি জেতায় আরও ভালো লাগছে। আমি শেষ তিন মাস ড্রেসিংরুমে আমার সঙ্গে থাকা সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানাতে চাই।’

রাজার ব্যাটে ভর করেই বাংলাদেশের বিপক্ষে ৯ বছরের দীর্ঘ সময় পর ওয়ানোডে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। এরপর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আরও একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন রাজা। যদিও তার দল হোয়াইটওয়াশ হয়েছে কিন্তু পুরো ক্রিকেট বিশ্ব রাজাকে বাহবা দিয়েছে তার সেঞ্চুরির জন্য।

এদিকে, নারীদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা। পুরস্কার পাবার দৌড়ে পেছনে ফেলেছেন জাতীয় দলের সতীর্থ বেথ মুনি এবং ভারতের জেমিমাহ রদ্রিগাসকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office