শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশের কতজন দর্শক টেস্ট দেখেন, প্রশ্ন সাকিবের

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

উইন্ডিজে দুই টেস্টেই ভরাডুবি হয়েছে বাংলাদেশের। বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে টাইগাররা। এই হারে টেস্টে ১০০ হারেরও দেখা পেয়েছে দল। এমন বাজে হারের পরও ক্রিকেটারদের কোন দোষ দেখছেন না অধিনায়ক সাকিব আল হাসান। পাল্টা প্রশ্ন করেছেন, বাংলাদেশের কতজন দর্শক টেস্ট দেখেন?

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী আয়োজনে কথা বলতে এসে বাংলাদেশ অধিনায়ক জানান, ‘এখানে খেলোয়াড়দের খুব বেশি দোষ দেওয়া ঠিক হবে না। আমাদের দেশের সিস্টেমটাই এমন। আপনি কবে দেখছেন বাংলাদেশে ৩০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখছে বা ২৫ হাজার দর্শক মাঠে এসেছে টেস্ট দেখতে?’

দুই দশক পেরিয়েও দেশে টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠার আক্ষেপ সাকিবের। ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘ইংল্যান্ডে তো প্রতি ম্যাচে (টেস্ট) এরকম দর্শক থাকে। টেস্টের সংস্কৃতিটাই আমাদের দেশে ছিল না কখনও, এখনও নেই।’

এখন নেই দেখে যে কখনও হবে না তা বলছেন না সাকিব, ‘টেস্ট সংস্কৃতি নেই বলে যে হবেও না, সেটাও কিন্তু নয়। এই জিনিসটা পরিবর্তন করাই আমাদের বড় দায়িত্ব। সবাই মিলে যদি একসঙ্গে পরিকল্পনা করে আগানো যায় তাহলেই হয়তো কিছু সম্ভব হবে। নইলে আসলে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office