শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশের যা কিছু ভুল ধরিয়ে দিলেন নবী

খেলা ডেস্ক   |   বুধবার, ৩১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন ভুল আড়াল করার চেষ্টা, দুই-একটা ‘অজুহাত’ দিয়ে সংবাদ সম্মেলন শেষ করার প্রবণতা নতুন নয়। ম্যাচ শেষে আফগান দল থেকে সংবাদ মাধ্যমের সামনে এলেন অধিনায়ক মোহাম্মদ নবী। অথচ বাংলাদেশ পাঠালো মোসাদ্দেক হোসেন। যার কাছে অনেক প্রশ্নের উত্তর না থাকাই স্বাভাবিক।

এই যেমন- টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত কেন? মোসাদ্দেক ‘জোড়াতালির’ উত্তর দিয়েছেন, ‘আপনি নিশ্চয় চাইবেন না, রশিদ খানের মতো বোলারের ওভারে শেষ দিকে ৭-৮ রান করে চেজ করতে হোক।’ তবে কি এক রশিদ খানের ভয়েই উইকেট-কন্ডিশনকে যোগ্য সম্মান না দিয়ে টস জিতে শুরুতে ব্যাটিং করেছে বাংলাদেশ?

অথচ মোহাম্মদ নবী একই প্রশ্নে যুক্তিযুক্ত উত্তর দিয়েছেন, ‘এখানকার উইকেট ফ্রেশ ছিল। মাটি পর্যন্ত বদলানো হয়েছে। আগে কোন ম্যাচ হয়নি। উইকেট বুঝতে শুরুতে বোলিং করা হতো ভালো সিদ্ধান্ত। ওরাও উইকেট বুঝতে পারেনি। দ্রুত উইকেট হারিয়েছে। হাতে উইকেট থাকলে শেষ দিকে এখানে ওভারপ্রতি দশ রান তোলা খুবই সহজ।’

মোসাদ্দেক হোসেন বলেছেন, তারা ১০-১৫ রান কম করে ফেলেছেন। এমনকি অধিনায়কের বার্তাও নাকি ওমনই ছিল। দলীয় রানটা ১৩৫-১৪০ হলেই লড়াই করার স্কোর বলে জানানো হয়েছিল। কিন্তু নাঈম-বিজয়ের ব্যাটিং দেখে মনে হয়েছে, তারা উইকেটে সেট হয়ে, ডাবল-সিঙ্গেলে না এগিয়ে শট খেলার চেষ্টা করতে গিয়ে উইকেট হারিয়েছে। সাকিবও একই কাজ করেছেন।

আফগান অধিনায়ক নবী জানিয়েছেন, উইকেট ব্যাটিং করার জন্য খুব একটা সহজ ছিল না, এটা ঠিক। শারজাহ সবসময় ২০০ রান হবে এমন নয়। কিন্তু উইকেট অনেক কঠিনও ছিল না। বাংলাদেশ দল তাদের বোলারদের ওপর চড়াও হতে গিয়ে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছে। কারণ উইকেট ধীর ছিল। সময় নিয়ে খেলতে হতো।

নবী জানান, আফগান দলের পরিকল্পনা ছিল উইকেটে সময় কাটানো। ইব্রাহিম জাদরানকে সেজন্যই দলে নেওয়া বলে উল্লেখ করেন তিনি। তিনে নামা ওই ব্যাটার যেমন শট খেলতে পারেন, তেমনি চাপ সামলে উইকেটে সময় কাটাতে পারেন। অন্য দিকে ম্যাচ হারের পর মোসাদ্দেক বলেছেন, ‘আমি মনে করি, আমরা পুরোপুরি পরিকল্পনার মধ্যে ছিলাম।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office