শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বাফুফের ৬১ কোটি টাকার বাজেট পাশ হয়নি

  |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আজ বাফুফে নির্বাচন। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন ১৩৩ জন কাউন্সিলর। নির্বাচনের আগে আজ সকালে অনুষ্ঠিত হয়েছে বাফুফের বার্ষিক সাধারণ সভা। এই সভায় ২০২৫ সালের প্রস্তাবিত ৬১ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়নি।

বাফুফের বর্তমান সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান বার্ষিক সাধারণ সভা শেষে বলেন, ‘আজ ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উথাপিত হয়েছিল। ডেলিগেটরা এটি পরবর্তী কমিটিকে অনুমোদন নেয়ার জন্য রেফার করেছেন।’ ইমরুল হাসান নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হচ্ছেন। নতুন কমিটি শুরুতেই নতুন চ্যালেঞ্জের মুখে, ‘নতুন কমিটিকে এজিএম বা ইজিএম করে বাজেট পাশ করতে হবে।’

বাফুফে ৩ অক্টোবর শেষ কার্যনির্বাহী কমিটির সভা করে। সেই সভায় বাজেট অনুমোদন হয়নি। ফিন্যান্স কমিটির চেয়ারম্যানকে অবহিত না করেই বাজেট সভায় উঠায় সেটি অনুমোদন হয়নি। এরপর আর্থিক বিষয়াদি নিয়ে আরেকটি সভা হওয়ার কথা থাকলেও হয়নি। আজ বাজেট পাশ না হওয়ার ক্ষেত্রে বাফুফের ফিন্যান্স বিভাগের দায় রয়েছে কি না এই প্রশ্নে ইমরুল বলেন, ‘আসলে বিষয়টি এ রকম নয়। আমাদের ডেলিগেটরা এটি নতুন কমিটির কাছে পাশ করাতে চেয়েছে।’

বাফুফের প্রস্তাবিত ৬১ কোটি টাকা বাজেটে আয় দেখানো হয়েছে ৪৭ কোটি। ১৪ কোটি টাকা ঘাটতি বাজেট। বাজেট পাশ না হওয়ার পাশাপাশি আর্থিক বিষয়াদি নিয়ে প্রশ্ন রয়েছে ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের, ‘বাজেটে জেলা ফুটবল নিয়ে কিছু নেই। আয়-ব্যয়ের হিসাব নিয়েও অনেক আপত্তি রয়েছে।’ শরীয়তপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর মোজাম্মেল হক চঞ্চল সিলেটে বাফুফে একাডেমির জন্য ফিফার ৭ লাখ ডলারের হিসাবের বিষয়টি পুনরায় উথাপন করেছেন।

আজকের এজিএমে বিশেষ দিক জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের বক্তব্য। বিগত সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের কোনো কর্মকর্তা বাফুফে সভায় বক্তব্য রাখেননি৷ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ফিফার স্পিরিটকে সম্মান রেখেই বাফুফের বিদ্যমান গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের তাগিদের পাশাপাশি বাফুফের সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারেও জোর দেন। সচিবের এমন বক্তব্য স্বাগত জানিয়েছেন ইমরুল, ‘সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য আমাদের জন্য উদ্দীপনামূলক। আমরাও সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে ফুটবল পরিচালনা করতে চাই।’

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিনের আজ ছিল শেষ দিন। তিনি নির্বাচনে যোগ্য-প্রার্থীদের বাছাই করার জন্য কাউন্সিলরদের অনুরোধ জানান। তার সেই বক্তব্যে মহিলা ফুটবলের সাফল্যের বিষয়টি ছিল বিশেষভাবে। এতে এজিএমে উপস্থিত অনেকের ধারণা তিনি মাহফুজা আক্তার কিরণকে ইঙ্গিত করেছেন।

আজকের সাধারণ সভায় গত এজিএমের কার্যবিবরণী পাশ হয়েছে। আজকের এজিএমে ১৩৩ কাউন্সিলরের মধ্যে শতাধিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office