শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

বাফুফে থেকে আইফোন পেলেন সানজিদা

খেলা ডেস্ক   |   শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতে রাজসিক প্রত্যাবর্তন ঘটে বাংলাদেশ নারী ফুটবল দলের। বুধবার দেশে ফিরলে বিমানবন্দর থেকে বাফুফে পর্যন্ত ছাদখোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করেন সাফজয়ী চ্যাম্পিয়নরা। তবে এর মধ্যেই বিমানবন্দরে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার, টাকা ও উপহারসামগ্রী চুরির ঘটনা ঘটে।

যদিও বাফুফের অভিযোগের পর এ ঘটনার সত্যতা পায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েনি চুরির কোনো ঘটনা।

এর আগে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছিলেন, চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়া না গেলে বাফুফে থেকে আমরা এটার ক্ষতিপূরণ দেবো।

কথা রাখলো বাফুফে, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে তিন খেলোয়াড় সানজিদা, কৃষ্ণা ও সামসুন্নাহারকে ক্ষতিপূরণ তুলে দেন মাহফুজা আক্তার কিরণ।

সানজিদার স্বপ্ন পূরণ করতে বাফুফে থেকে তাকে আইফোন দেওয়া হয়েছে। ৫০০ ডলার হারিয়ে কৃষ্ণা রানী সরকার পেয়েছে দেড় লক্ষ টাকা। ৪০০ ডলার হারিয়ে শামসুন্নাহার পেয়েছে ১ লক্ষ টাকা।

এর আগে মঙ্গলবার দুপুরে কাঠমান্ডু থেকে ঢাকা পৌঁছানোর পর রাতে দুই ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার আবিস্কার করেন, তাদের লাগেজ কাটা হয়েছে। কৃষ্ণার লাগেজে ৯০০ ইউএস ডলার (যার মধ্যে সানজিদা আক্তারের ৪০০ ডলার ছিল) আর ৫০ হাজার টাকা ছিল। শামসুন্নাহারের লাগেজ কেটে নিয়ে যাওয়া হয়েছে ৪০০ ইউএস ডলার।

কঠোর পরিশ্রম এবং ফুটবল খেলে যেটুকু উপার্জন করেছেন, তা দিয়ে একটা আইফোন কেনার স্বপ্ন ছিল সানজিদার। কিন্তু ছাদ খোলা বাসে চড়ার স্বপ্নপূরণের দিনেই ভেঙে গিয়েছিল তার আইফোন কেনার স্বপ্ন। বৃহস্পতিবার কার্যালয়ে এসে সানজিদা জানিয়েছেন, ‘স্বপ্ন ছিল আমি একটা আইফোন কিনব। কৃষ্ণারা যে ডলার হারাইছে সেখানে আমারও ডলার ছিল। আমারও কিছু টাকা ছিল। একসঙ্গে দু’জনের টাকা ছিল। ভাবছিলাম প্রাইজমানির টাকাগুলো জমিয়ে একটা আইফোন কিনব। তো স্বপ্নটা আর পূরণ হলো না। টাকা তো আমার চুরি হয়ে গেছে এয়ারপোর্ট থেকে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office