শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাহরাইনের কাছে দুই গোল খেলো বাংলাদেশ

খেলা ডেস্ক   |   বুধবার, ০৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ফুটবলে মালয়েশিয়া খুব একটা উন্নতি করেনি। ফিফা র‌্যাংকিংয়ে দেড়শোর ওপরে তারা। তবে কুয়ালালামপুরের বুকিট জালিল স্টেডিয়ামটা বেশ ঝকঝকে। বুটের সঙ্গে কাঁদা উঠে আসা মাঠ নয়। পরিচ্ছন্ন মাঠে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে পেরে ওঠার কথা ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের। পারেওনি। হেরেছে ২-০ গোলে।

বুধবার এশিয়া কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের গ্রুপ ই’র ম্যাচে প্রথমার্ধে দুই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৩৪ মিনিটে আলী হার্মার গোল করে বাহরাইনকে লিড এনে দেন। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কামিল আল আসওয়াদ। হার আরও বড় হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ৮৯তম র‌্যাংকিংয়ে থাকা দলটিকে আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ।

এর আগে ১৯৭৯ সালে বাহরাইনের বিপক্ষে একবার মুখোমুখি হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ফুটবলে বাংলাদেশের তখন সোনালী সময়। ওই সময়ও বাহরাইনের বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ। সেবারও দুই গোলে হেরেছিল। শক্তিতে আরও এগিয়ে যাওয়া বাহরাইনের বিপক্ষে দুই গোলের হারকে তাই খারাপ ফল হিসেবে দেখার সুযোগ নেই।

২০২৩ সালে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। মূল আসরে অংশ নেবে ২৪ দল। এরই মধ্যে ১৩ দলের আসরে জায়গা চূড়ান্ত হয়েছে। বাকি ১১ দল এশিয়া কাপে জায়গা পাবে ছয়টি গ্রুপ থেকে। অনুমিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন ছয় দল সরাসরি মূল আসরের টিকেট পাবে। ছয় গ্রুপের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকার ভিত্তিতে পাঁচটি দল জায়গা পাবে আসরে। বাহরাইন ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে মালয়েশিয়া ও তুর্কমেনিস্তান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office